News Flash

  • Home
  • দিনের খবর
  • শুধুমাত্র ডাবল-ইঞ্জিন ও দ্বিগুণ শক্তির সরকারই কর্ণাটককে এক নম্বর করতে পারে : প্রধানমন্ত্রী
Image

শুধুমাত্র ডাবল-ইঞ্জিন ও দ্বিগুণ শক্তির সরকারই কর্ণাটককে এক নম্বর করতে পারে : প্রধানমন্ত্রী

বেঙ্গালুরু, ২৯ এপ্রিল (হি.স.): শুধুমাত্র ডাবল-ইঞ্জিন ও দ্বিগুণ শক্তির সরকারই কর্ণাটককে এক নম্বর করতে পারে। দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কর্ণাটকের হুমনাবাদের একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “কর্ণাটকের নির্বাচন শুধুমাত্র এখানে ৫ বছরের জন্য সরকার গঠনের জন্য নয়, রাজ্যকে দেশের মধ্যে নম্বর এক করার জন্য! এই নির্বাচন উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নে কর্ণাটকের ভূমিকা নির্ধারণ করবে।”প্রধানমন্ত্রী বলেছেন, “কর্ণাটককে দেশের মধ্যে এক নম্বর রাজ্যে পরিণত করতে হলে, এখানে ডাবল ইঞ্জিন সরকার থাকা খুবই জরুরি। কংগ্রেস সরকারের আমলে প্রতি বছর প্রায় ৩০ হাজার কোটি টাকার বিদেশী বিনিয়োগ কর্ণাটকে আসত, যেখানে বিজেপি সরকারের অধীনে প্রতি বছর প্রায় ৯০ হাজার কোটি টাকার বিদেশী বিনিয়োগ কর্ণাটকে আসছে। ডাবল ইঞ্জিন সরকার মানে- ডাবল লাভ, ডাবল স্পিড।”

কংগ্রেস ও জেডি (এস)-কে আক্রমণ করে প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, “কংগ্রেস এবং জেডি (এস) কৃষকদের ঘৃণা করে এবং তারা কখনই কৃষকদের কল্যাণে কিছু করতে পারে না। বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রসারিত করার জন্য ডিবিটি-র কারণে, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে কৃষকদের তালিকাও পাঠায়নি, কারণ ডিবিটি প্রক্রিয়া তাঁদের অর্থ খাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পরই লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ যোজনা এবং অন্যান্য সম্পর্কিত প্রকল্পের আওতায় সুবিধা পেতে শুরু করেছেন।”প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ছত্তিশগড় এবং রাজস্থানের কৃষকদের কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা এখনও বাস্তবায়িত হয়নি। কংগ্রেস এই অঞ্চলের আখ চাষিদের নিজেদের অবস্থাতেই ছেড়ে দিয়েছিল, যখন আমরা তাঁদের সমস্যাগুলি অগ্রাধিকার দিয়ে সমাধান করছি।…কংগ্রেস কখনওই গরিবের সমস্যা বোঝেনি, দারিদ্র দেখেনি। কংগ্রেস সেই দল, যা উন্নয়নেও রাজনীতি করে, বাধা সৃষ্টি করে।

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top