News Flash

  • Home
  • দিনের খবর
  • সম্বলপুর হিংসার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করল বিজেপি
Image

সম্বলপুর হিংসার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করল বিজেপি

নয়াদিল্লি, ২৮ এপ্রিল(হি.স.) : হনুমান জয়ন্তী মিছিলে ওডিশার সম্বলপুরে হিংসার ঘটনার জন্য শোক প্রকাশ করে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এই কমিটিতে রয়েছেন উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ ব্রজলাল, ঝাড়খণ্ডের রাজ্যসভার সাংসদ সমীর ওরাওঁ, ঝাড়খণ্ডের সাংসদ আদিত্য সাহু এবং পশ্চিমবঙ্গের সাংসদ জ্যোতির্ময় সিং মাহতো। এই তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে রাষ্ট্রপতির কাছে ঘটনার প্রতিবেদন হস্তান্তর করবে।প্রসঙ্গত,ওডিশার সম্বলপুরে হনুমান জয়ন্তী উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রার সময় দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। এরপর এলাকায় উত্তেজনা বেড়ে যায় এবং দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হয়। সহিংসতায় জড়িত দুর্বৃত্তরা বেশ কয়েকটি গাড়ি ও দোকানে আগুন দিয়েছে। সংঘর্ষে পাথর ছুঁড়ে আহতও হয়েছেন অনেকে। এর পর সম্বলপুরে কারফিউ জারি করতে হয়।

Releated Posts

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top