News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষি দপ্তরের সিজন্যাল লেবারদের দৈনিক মজরি বৃদ্ধি

কৃষি দপ্তরের সিজন্যাল লেবারদের দৈনিক মজরি বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷  কৃষি ও কৃষক  কল্যাণ দপ্তরের অধীনে নিযুক্ত সারা রাজ্যের সমস্ত সিজন্যাল লেবারদের দৈনিক মজরি এখন থেকে ৩৮৫ টাকা করা হয়েছে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে নিজ অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একথা জানান৷ তিনি জানান, সারা রাজ্যে কৃষি ও উদ্যানপালন দপ্তর মিলিয়ে মোট ১৩২১ জন সিজন্যাল লেবার রয়েছে৷ কৃষি দপ্তরের অধীনে রয়েছে ৭১৫ জন এবং উদ্যানপালন দপ্তরের অধীনে রয়েছে ৬০৬ জন শ্রমিক৷ তারা সবাই এখন থেকে দৈনিক ৩৮৫ টাকা মজরি পাবে৷ এই সিদ্ধান্ত কার্যকরি করা হয়েছে গত ১ এপ্রিল ২০২৩ থেকে৷ কৃষিমন্ত্রী জানান, গত ২০ এপ্রিল তিনি নাগিছড়াস্থিত উদ্যানপালন গবেষণা কমপ্লে’টি পরিদর্শন করেন এবং সিজন্যাল শ্রমিকদের মজরি সম্পর্কে অবগত হন এবং অনুধাবন করেন তাদের মজরি বাড়ানোর বিষয়টি নিয়ে৷ এই মজরি বাড়ানোর ফলে শ্রমজীবী সম্পদায়ের মানুষ অনেক উপকৃত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ সাংবাদিকদের এক প্রশের উত্তরে তিনি জানান, বর্তমানে রাজ্যে খাদ্যশস্যের মোট চাহিদা ৯ লক্ষ ৩৭ হাজার মেট্রিকটন৷ খাদ্যশস্যের উৎপাদন রয়েছে ৮ লক্ষ ৭১ হাজার মেট্রিকটন৷ তিনি জানান, ২০১৭-১৮ অর্থবছরে উৎপাদন ছিল ৮ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন৷ তিনি আরও জানান, গত পাঁচ বছরে তেঁতুল, বেল, কাঁঠাল, আদা, পান পাতা, লেবু ইত্যাদি বিভিন্ন কৃষি উৎপাদিত ফল বহির্রাজ্যে এবং বহির্বিশ্বে দপ্তরের উদ্যোগে রপ্তানি করা হয়েছে৷ এতে ১৮ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে৷

Releated Posts

মুদির দোকানে চুরি, স্কুটি-সহ গ্যাস সিলিন্ডার ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৩

আগরতলা, ২৫ আগস্ট: রাধানগর এলাকায় মুদির দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় দ্রুত তদন্তে নেমে তিনজনকে আটক করেছে রামনগর…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ফের দুই কুখ্যাত চোর গ্রেপ্তার, একাধিক চুরির ঘটনার তদন্তে পুলিশ

আমতলী, ২৫ আগস্ট: আমতলী থানা এলাকায় চুরি রুখতে পুলিশের ধারাবাহিক অভিযানে ফের দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

তেলিয়ামুড়ার তথ্য ও সংস্কৃতি দফতরে মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় আধিকারিক

তেলিয়ামুড়া, ২৫ আগস্ট: স্বচ্ছ প্রশাসন এবং কর্মক্ষেত্রে কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও তেলিয়ামুড়া মহকুমার…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাঙ্গামাটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ছড়া সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি

সোনামুড়া, ২৫ আগস্ট: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমি। ফলে বারবার বন্যার জলে ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top