News Flash

Image

রঙিয়ায় ভয়ংকর সড়ক দুর্ঘটনা, হত বাবা-মেয়ে, আহত মহিলা সহ চার

রঙিয়া / মঙ্গলদৈ (অসম) ২৩ এপ্ৰিল (হি.স.) : বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন বাবা ও মেয়ে। মর্মান্তিক দুৰ্ঘটনাটি ঘটেছে আজ রবিবার। ঘটনাস্থলে বাবা ও মেয়ে প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন একই পরিবারের শিশু মহিলা সহ চারজন।

জানা গেছে, কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত রঙিয়ার ২৭ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আজ সকালে পরিবারের সদস্যরা নিজেদের সুইফট ডিজায়ারে করে বরপেটায় এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলদৈয়ের ধুলা থেকে রওয়ানা হয়েছিলেন। গাড়ি ড্রাইভ করছিলেন গৃহকর্তা অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক শিবপ্রসাদ বরুয়া। কিন্তু রঙিয়ায় ২৭ নম্বর জাতীয় সড়কে এসে তিনি নিয়ন্ত্রণ হারালে পাশের খাদে গিয়ে পড়ে সুইফট ডিজিয়ারটি।

দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ গাড়িতে আবদ্ধ হয়ে পড়েন ছয় আরোহী। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সাহায্যে গাড়ির ভিতর থেকে সকলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা শিবপ্রসাদ বরুয়া এবং তাঁর বিবাহিতা কন্যা চন্দ্রমা বরুয়াকে মৃত বলে ঘোষণা করেন।
আহত যথাক্ৰমে বিকাশ বরুয়া, জ্যোতিপ্ৰিয়া হাজরিকা, বরষা হাজরিকা এবং ভাস্কর হাজরিকাকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে মঙলদৈয়ের ধুলায় শিবপ্ৰসাদ বরুয়ার বাড়ি এবং পাড়ায় বিরাজ করছে শোকাকুল পরিবেশ। বুকফাঁটা কান্নায় এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে গেছে।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top