News Flash

  • Home
  • Uncategorized
  • টাকা দিয়ে বিধায়ক কেনার চেষ্টা, রাষ্ট্রপতি শাসন জারি উত্তরাখণ্ডে
Image

টাকা দিয়ে বিধায়ক কেনার চেষ্টা, রাষ্ট্রপতি শাসন জারি উত্তরাখণ্ডে

map uttarakhandনয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : আস্থা ভোটের একদিন আগেই রাষ্ট্রপতি শাসন জারি হল উত্তরাখণ্ডে । স্টিং অপারেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী  হরিশ রাওয়াত কোটি কোটি টাকা দিয়ে বিধায়ক কেনার চেষ্টা করায়  রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেট বৈঠকের ডাক দেন । প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডাকা ক্যাবিনেট বৈঠকে উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে প্রস্তাব পাঠায় সরকার। সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী আজ সকালে রাষ্ট্রপতি শাসনের ফাইলে সই করেন প্রণব মুখোপাধ্যায়।আর একদিন পরই উত্তরাখণ্ডে আস্থা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু, গতকাল উত্তরাখণ্ডের নয় কংগ্রেসি বিক্ষুব্ধ বিধায়ক একটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করে অভিযোগ করেন, ভিডিওতে বিক্ষুব্ধ বিধায়কদের কোটি কোটি টাকা দিয়ে কেনার চেষ্টা করতে দেখা যায় হরিশ রাওয়াতকে। মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কদেরও কেনার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপরই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলে বিজেপি। এই দাবিতে বিজেপি-র প্রতিনিধি দল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করে।গতকাল ঘুষ দিয়ে বিধায়ক কেনার চেষ্টার অভিযোগ ওঠার পরই তড়িঘড়ি অসম থেকে দিল্লি ফিরে জরুরিভিত্তিতে ক্যাবিনেট বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে গতকাল উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ ফের কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠক বসে। তারপরই উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারির জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠানো হয়।-

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top