News Flash

  • Home
  • খেলা
  • মহিলা রাজ্য ক্রিকেটে মোহনপুরকে হারিয়ে জয় দিয়ে সূচনা খোয়াই-এর
Image

মহিলা রাজ্য ক্রিকেটে মোহনপুরকে হারিয়ে জয় দিয়ে সূচনা খোয়াই-এর

মোহনপুর:- ৪২/৩(১২)

খোয়াই:- ৪৩/১(৬.৩)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।। জয় দিয়ে শুরু করলো খোয়াই মহিলা ক্রিকেট দলও। ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করলো মোহনপুর মহকুমা দলকে। লো-স্কোরিং ম্যাচে দেবাদ্রিতা দেব-এর দুরন্ত ব্যাটিংয়ে। সঙ্গে জাসমিন কর ও হিরামনি গৌর-এর বোলিং পারফরম্যান্সে। রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটে। নীপকো গ্রাউন্ডে শনিবার হয় ম্যাচটি। গত সন্ধ্যা রাতের বৃষ্টিতে মাঠ কিছুটা অপ্রস্তুত থাকায় খেলা শুরুতে দেরি হয়েছে। স্বাভাবিক কারণে ওভার সংখ্যা কমিয়ে ১২ করা হয়েছিল। তাতে মোহনপুরের গড়া ৪২ রানের জবাবে খোয়াই ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয়‌‌ রান তুলে নেয়। বিজয়ী দলের দেবাদ্রিতা দেব-এর অপরাজিত ২৫ রান এবং বিজিত দলের দলনেতৃ রূপালী দাসের ১৩ রান উল্লেখযোগ্য। এদিন সকাল সাড়ে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে খোয়াই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মোহনপুর মহকুমা সীমিত ১২ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। উইকেটে টিকে থাকলেও স্কোরবোর্ড তেমন সচল রাখতে পারেনি মোহনপুরের প্রারম্ভিক ব্যাটার্স-‌রা। ওপেনার দলনেতৃ রূপালী দাস ২৯ বল খেলে একটি বাউন্ডারি হাঁকিয়ে ১৩ রান সংগ্রহ করে। এছাড়া, প্রিয়া সরকারের ১০ রান কিছুটা উল্লেখ করার মতো। খোয়াইয়ের বোলার  জাসমিন কর ৩ রানে এবং হিরামনি গৌড় ৮ রানে একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে খোয়াই ৬.৩ ওভার খেলে ১ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার দলনায়িকা দেবাদ্রিতা দেব দৃঢ়তাপূর্ণ ব্যাটিং উল্লেখযোগ্য। অনামিকা দাস শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলে দেবাদ্রিতা ও প্রিয়া সূত্রধরের দ্বিতীয় উইকেটের জুটি দলকে অতি সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।  দেবাদ্রিতা ২৮ বল খেলে দুইটি বাউন্ডারি ও দুইটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২৫ রানে অপরাজিত থাকে। প্রিয়াও অপরাজিত থাকে ১০ বল খেলে দুটি বাউন্ডারি সহযোগে ১১ রান সংগ্রহ করে। ভালো বোলিংয়ের স্বীকৃতি হিসেবে জাসমিন কর পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top