শান্তিরবাজার, ২১ এপ্রিল (হি. স.) : জলে ডুবে চার বছরের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টা নাগাদ সাব্রুম থানাধীন বেতাগা এলাকায় সুবল পাড়ায় ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বাড়ির মানুষের অনুপস্থিতিতে জয় মোহন ত্রিপুরার বছর চারেকের কন্যা আরোশি ত্রিপুরার জলের ট্যাংকে পরে মৃত্যু হয়েছে। তাঁর মা বাড়ি ফিরে মেয়েকে জলের ট্যাংকে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে সাব্রুম মহকুমা হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক আরোশিকে মৃত বলে ঘোষণা দেন। ফুটফুটে শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জলে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুর
Tags:
Releated Posts
মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…
আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…


















