News Flash

Image

জয়নগরে পথ দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর

জয়নগর, ১৭ এপ্রিল (হি. স.) মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত দক্ষিন বারাসাত জল ট্যাঙ্কের কাছে। মৃতার নাম কাঁকন দাস(৩০)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার সকাল ৭ টা নাগাদ জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত জল ট্যাঙ্ক এর কাছে কুলপি রোডের উপর একটি তরমুজের গাড়ি নিয়ন্ত্রণ একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এই ঘটনায় প্রাণ হারায় এলাকার ঐ গৃহবধূ। মুহূর্তের মধ্যে উত্তেজনা তৈরি হয় এলাকায়। ঘটনাস্থলে আসেন জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি সহ পুলিশের একটি বিশেষ দল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিন সকালে ছেলেকে পড়তে দিয়ে বাড়ি ফেরার সময় একটি মুদিখানা দোকানে জিনিসপত্র কেনাকাটা করছিলেন কাঁকন। সেই সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বুলেরো পিকআপ ভ্যান দোকানে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হলে ঘটনাস্থলে মৃত্যু হয় ঐ গৃহবধূর। স্থানীয় বাসিন্দাদের দাবি নেশা গ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল চালক সেই কারণেই দুর্ঘটনা, এর কারণে প্রায় এক ঘণ্টা কুলপি রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে, গাড়ি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top