News Flash

  • Home
  • খেলা
  • সুপার কাপে জামশেদপুরের বিরুদ্ধে শুক্রবার নামার আগে সতর্ক মোহনবাগান
Image

সুপার কাপে জামশেদপুরের বিরুদ্ধে শুক্রবার নামার আগে সতর্ক মোহনবাগান

জামশেদপুর, ১২ এপ্রিল(হি.স.) : গোকুলম কেরলকে সুপার কাপের প্রথম ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে মোহনবাগান। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করার লক্ষ্য সফল। তবে এখানেই না থেমে দ্বিতীয় ম্যাচেও জিততে চায় সবুজ-মেরুন ব্রিগেড। শুক্রবার প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আগের ম্যাচে তারাও পাঁচ গোল দিয়েছে। গোকুলম ম্যাচের পর হোটেলে ফিরেই জামশেদপুরের খেলা দেখে নিয়েছেন মোহনবাগান ফুটবলাররা। কিছুটা ধারণা তাঁদের হয়েছে। তাই সতর্ক থাকতে চাইছেন মোহনবাগান ফুটবলাররা।

জামশেদপুর ম্যাচ নিয়ে এটিকে মোহনবাগান মিডিয়া টিমকে সাক্ষাৎকারে হুগো বুমোস বলেছেন, “যে ভাবে চেয়েছিলাম সে ভাবেই সুপার কাপ শুরু করতে পেরেছিলাম। গত বার গোকুলমের কাছে এএফসি কাপে হেরেছিলাম। ওরা ভাল দল। পাঁচ গোল হলেও সহজে জয় আসেনি। বরং আগের থেকে আমরা বেশি উন্নতি করেছি। মানতে অসুবিধা নেই যে আইএসএল জেতাই আমাদের আরও বেশি আত্মবিশ্বাসী করেছে।”

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top