News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দিতে এসএইচজিগুলির উন্নয়নে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ ডিসির
Image

হাইলাকান্দিতে এসএইচজিগুলির উন্নয়নে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ ডিসির

হাইলাকান্দি (অসম), ১১ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলার টাউন হল-এ আজ মঙ্গলবার থেকে এসএইচজিগুলির উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য অসমী বৈশাখী মেলা শুরু হয়েছে। অসম রাজ্য জীবিকা অভিযানের হাইলাকান্দি শাখার উদ্যোগে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা শাসক (ডিসি) নিসর্গ হিবরে।

উদ্বোধনী অনুষ্ঠানের জেলাশাসক তাঁর ভাষণে জেলার উন্নয়নের জন্য এসএইচজিগুলিকে আরও ঋণ নিতে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তিনি বলেন, জেলায় এসএইচজিগুলির কর্মতৎপরতার দশ বছর পূর্ণ হয়েছে। জেলাশাসক বলেন, হাইলাকান্দি জেলার ৫৮৮২টি এসএইচজির কর্মতৎপরতার ফলে জেলার গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে। এসএইচজিগুলির এই অবদানের ফলে জেলাশাসক তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা এবং জীবিকা মিশনের ডিপিএম সৌমিত্র দে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।

মেলায় ৩০টি স্টল অংশ নিচ্ছে। তিন দিনের এই মেলায় সাংস্কৃতিক কার্যক্রমও পরিবেশন করা হবে প্রতিদিন।

Releated Posts

ঐক্য ও ক্রীড়া উৎকর্ষের প্রতীক মণিপুর: মুখ্যমন্ত্রী খেমচন্দ সিং

ইম্ফল, ২৩ জুন (আইএএনএস): মণিপুর ৩৬টি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে রাজ্যটির অবদান অতুলনীয়…

ByByNews Desk Jun 23, 2026

অসম কংগ্রেসের নেতৃত্বে গৌরব গগৈ-ই উপযুক্ত, মন্তব্য বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরীর

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি হিসেবে গৌরব গগৈ-ই উপযুক্ত নেতা বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jun 23, 2026

জুবেন গর্গ মৃত্যু মামলায় শ্যামকানু মহন্তর জামিন আবেদন নিয়ে অসম সরকারকে জবাব দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ-এর মৃত্যুকে ঘিরে বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদনের…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top