News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিশ্চন্দ্রপুরে দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ স্থানীয়দের
Image

হরিশ্চন্দ্রপুরে দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ স্থানীয়দের

হরিশ্চন্দ্রপুর, ১০ এপ্রিল (হি. স.) : মালদার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প বসার আগেই ফর্ম বিক্রি করে দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাল কয়েকজন ব্যবসায়ী যুবক। সোমবার ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, এদিন দুয়ারে সরকার ক্যাম্পে সারিবদ্ধভাবে বসেছিল কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, খাদ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রুপশ্রী, বিদুৎ বিল, জমির মিউটেশন পরিষেবার ক্যাম্প এবং এর পাশাপাশি বসে ছিল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের ক্যাম্পও। অভিযোগ, দুয়ারে সরকারে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের ক্যাম্প থাকলেও তাতে কোনও সরকারি কর্মচারী নেই। এই কাঠফাটা রোদে ফর্ম নিতে ও জমা দিতে এসে হণ্য হয়ে ঘুরে যেতে হয় যুবকদের। বাধ্য হয়ে কয়েকজন যুবক ক্যাম্পের সামনে বসে বিক্ষোভ দেখান।

এই বিষয়ে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বিল্টু সরকার জানান, বাইরে ফর্ম বিক্রির অভিযোগটি একেবারে ভিত্তিহীন। তবে ক্যাম্পে কেউ ছিল না তা তিনি স্বীকার করে নেন। এরপর ক্যাম্পে এক পঞ্চায়েত কর্মচারীকে বসিয়ে ফর্ম দেওয়া নেওয়ার কাজ শুরু করেন।

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top