News Flash

  • Home
  • খেলা
  • কেরলকে পাঁচ গোল দিয়ে সুপার কাপের অভিযান শুরু মোহনবাগানের
Image

কেরলকে পাঁচ গোল দিয়ে সুপার কাপের অভিযান শুরু মোহনবাগানের

কোঝিকোড়, ১০ এপ্রিল(হি.স.) : কেরলকে পাঁচ গোল দিয়ে মধুর প্রতিশোধ নিল মোহনবাগান। শেষবার এএফসি কাপে এই গোকুলাম কেরলের সঙ্গে সাক্ষাতেই পরাস্ত হয় সবুজ-মেরুন শিবির। শুধু তাই নয়, দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তিরিও সেই ম্যাচে চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ছিটকে যান। কোঝিকোড়ে সোমবার সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে সব যন্ত্রণার জবাব সুদে-আসলে দিলেন ফেরান্দোর ছেলেরা। দলগত পারফরম্যান্সে ঘরের মাঠেই কেরলকে নাস্তানাবুদ করল মোহনবাগান।

মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন। সুতরাং তাদের বিরুদ্ধে লড়াইটা যে কঠিন হবে, তা ভালই জানতেন গোকুলামের স্প্যানিশ কোচ ফ্রান্সিস বোনেট। তবে গোকুলামকে ঠিকমতো না চেনাই ছিল মোহনবাগানের বিরুদ্ধে তাঁর মূল অস্ত্র। কিন্তু চ্যাম্পিয়নরা যে দীর্ঘ ছুটি কাটিয়েও দুরন্ত ছন্দে, তারই প্রমাণ মিলল এইএমএস স্টেডিয়ামে। এদিন শুরু থেকেই বিপক্ষের ডেরায় আক্রমণ শানান পেত্রাতোসরা। যার ফল মেলে খেলার সাত মিনিটেই। দুরন্ত গোলে দলকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ২৭ মিনিটে লং শটে দর্শনীয় গোলটিও করেন কোলাসোই।
ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে কেরলের ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন হুগো বুমোস। স্বাভাবিকভাবেই তিন গোল হজম করে আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে পড়ে কেরলের। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও অবশ্য বিশেষ লাভ হয়নি।

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top