News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে বোমা বিস্ফোরণে শিশু সহ নিহত ৪, আহত ১৫ জন
Image

পাকিস্তানে বোমা বিস্ফোরণে শিশু সহ নিহত ৪, আহত ১৫ জন

ইসলামাবাদ, ১০ এপ্রিল(হি.স.) : ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি। সোমবার কোয়েট্টা প্রদেশে শক্তিশালী পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মী-সহ চার জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে কোয়েট্টা প্রদেশের শাহরাহ-ই-ইকবালের কান্ধারি বাজারের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা। অনেকেই প্রাণ ভয়ে ছোটাছুটি শুরু করেন। বিস্ফোরণে দুই পুলিশ আধিকারিক, এক শিশু সহ চার জন প্রাণ হারিয়েছেন। ১৫ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ ৩৮৪ পর্যটকের মধ্যে ১০৫ জন ভারতীয়

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালের রাসুয়া অঞ্চলে বুধবার সকালে ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যার পর ৩৮৪ জন পর্যটক…

ByByNews Desk Aug 26, 2026

নেপালে বন্যায় ভারতে সতর্কতা, প্রস্তুতি বাড়াল বিহার

পাটনা, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর নিম্নধারা বা নিম্ন অববাহিকায় জলের প্রবাহ বাড়ার আশঙ্কায়…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top