News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাওয়ে পিএমএওয়াইয়ের আট হাজার গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ, জানান মন্ত্রী রঞ্জিত
Image

ডিমা হাসাওয়ে পিএমএওয়াইয়ের আট হাজার গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ, জানান মন্ত্রী রঞ্জিত

মাইবাং (অসম), ১০ এপ্রিল (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই)-র অধীনে আট হাজার গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে এই প্রকল্পের অধীনে দু-হাজার গৃহ নির্মাণের কাজ চলছে। ডিমা হাসাও জেলায় ঝটিকা সফরে এসে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিতকুমার দাস।

আজ সোমবার ডিমা হাসাও জেলার মহকুমা সদর মাইবাঙে জেলা রিসোর্স সেন্টারের শিলান্যাস করে মন্ত্রী রঞ্জিত দাস বলেন, ডিমা হাসাও জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে এখন পর্যন্ত আট হাজার ঘর নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এই প্রকল্পের অধীনে আরও দু-হাজার ঘর নির্মাণের কাজ চলছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে যে সকল সুবিধাভোগী বাদ পড়েছেন তাঁদের সবাইকে গৃহ নির্মাণ করে দেওয়া হবে। তবে অসমে চলমান প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ সম্পূর্ণ হয়ে উঠলে।

মন্ত্রী দাস বলেন, অসমের জন্য এবারের বাজেটে নতুন একটি প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতোই মুখ্যমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এই প্রকল্পের অধীনে গৃহ নির্মাণ করে দেওয়া হবে জেলার গ্রামাঞ্চলে দারিদ্র্য সীমারেখার নীচের পরিবারদের, বলেন মন্ত্রী।

এদিন মাইবাঙে জেলা রিসোর্স সেন্টারের শিলান্যাস করে মন্ত্রী রঞ্জিতকুমার দাস ঘোষণা করেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮ নম্বর নির্বাচন কেন্দ্রে সিএলডিসি কমিইউনিটি হল নির্মাণের জন্য ২০ লক্ষ টাকা করে মোট পাঁচ কোটি ৬০ লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়া তিনি বলেন, রাজ্যের অন্যান্য জেলায় পঞ্চায়েত সচিব রয়েছে। কিন্তু ডিমা হাসাও জেলায় পঞ্চায়েত সচিব নেই। এখানে সব কাজ দেখেন গ্রাম প্রধানরা। তাই গ্রাম-প্রধানদের বিভিন্ন প্রকল্পের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্যই ডিমা হাসাও জেলার মাইবাঙে জেলা রিসোর্স সেন্টার নির্মাণ করা হচ্ছে।

মন্ত্রী রঞ্জিত দাস মাইবাঙে খণ্ড উন্নয়ন কার্যালয়ের নতুন ভবনেরও উদ্বোধন করেছেন আজ। সোমবার জেলা রিসোর্স সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী নন্দিতা গার্লোসা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য গলোঞ্জ থাওসেন, রতন জারামবুসা, বিজিৎ লাংথাসা, পার্বত্য পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপু, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের সচিব মনীন্দ্র শর্মা প্রমুখ।

Releated Posts

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026

মণিপুরে ১৩ জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ২৬ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৩ জন…

ByByNews Desk Aug 26, 2026

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top