নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ উমাকান্ত বাংলা মিডিয়াম সুকলে বিদ্যাজ্যোতি প্রকল্পে অস্থায়ী শিক্ষক পদে নিয়োগ পক্রিয়া নিয়ে ঝামেলা৷ দায় এড়ালো সুকল কর্তৃপক্ষ৷ ১০০ টি সুকলকে বিদ্যাজ্যোতি সুকলে উন্নিত করে সরকার৷ ইতিমধ্যেই বেশ কিছু সুকলে শুরু হয়েছে পঠন পাঠন৷ সি বি এস সি- বোর্ডের অধীনে এই সুকল গুলিতে চলবে ক্লাশ৷ তবে তার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডান্স, মিউজিক, যোগা, থিয়েটার সহ বিভিন্ন ক্যাটাগরির অস্থায়ী শিক্ষক পদে নিয়োগ পক্রিয়া চলছে রাজ্য জুড়ে৷ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সুকল গুলি এই বিষয়ে অস্থায়ী শিক্ষক নিয়োগ করছে৷ সোমবার উমাকান্ত বাংলা মিডিয়াম সুকলে অনুরূপ নিয়োগের দিনক্ষন ধার্য করা হয়৷ সুকল থেকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনে জানানো হয়েছিল সকাল সাড়ে ১১ টা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে৷ অথচ সেই বিজ্ঞপ্তিতে কোথাও দেওয়া হয়নি রেজিস্ট্রেশনের শেষ সময় দুপুর সাড়ে বাড়োটা৷ কিন্তু দেখা যায় সাড়ে বারোটার পর যারা এসেছে তাদেরকে আর পরীক্ষা দিতে দেয়নি সুকল কর্তৃপক্ষ৷ এই নিয়ে শুরু হয় ঝামেলা৷ তাদের বক্তব্য দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন৷ অথচ সময়সীমা নিয়ে কোন সুনির্দিষ্ট ভাবে উল্লেখ ছিল না৷ এই সুকলে ব্যতিক্রমী ভাবে এই ধরনের একপেশে সিদ্ধান্ত নিয়েছে৷ অন্যায্য ভাবে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তা চাপিয়ে দিয়েছে সুকল কর্তৃপক্ষ৷ যার কারনে অনেকেই ইন্টারভিউ ফেস করতে পারেনি৷ সুকল কর্তৃপক্ষের বক্তব্য নোটিস বোর্ডে এসে দেখার জন্য বলা হয়েছে৷ তারা এই বিষয়টি এড়িয়ে গেলে তার দ্বায় সুকল নেবেনা৷

বিদ্যাজোতি প্রকল্পে অস্থায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঝামেলা উমাকান্ত বাংলা মিডিয়াম সুকলে
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















