News Flash

Image

ব্যাটারি চালিত রিক্সা উল্টে আহত দুই মহিলা

আগরতলা, ৫ এপ্রিল (হি.স.) : মারুতি অল্টো গাড়ি ও ব্যাটারি চালিত রিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুই মহিলা। বুধবার রাজধানী আগরতলায় দুর্গা চৌমুহনী এলাকায় স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রামনগর ৮ নং রোড থেকে ট্রাফিক সিগন্যাল মেনেই যাচ্ছিল একটি মারুতি অল্টো গাড়ি। অপরদিক থেকে ট্রাফিক সিগন্যাল অমান্য করে আসা ব্যাটারি চালিত রিক্সা সজোরে গিয়ে অল্টো গাড়িতে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষে রিক্সাটি রাস্তায় উল্টে যায়। তাতে দুই মহিলা যাত্রী রিক্সা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। দুইজনই গুরুতর আহত হন। দুর্ঘটনা দেখতে পেয়ে স্থানীয় মানুষ ছুটে গিয়ে আহত দুই মহিলাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যান। ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিক্সা চালকের অসাবধানতায় বড় ধরনের বিপদ হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে।

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top