News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় মহাবীর জন্ম জয়ন্তী পালিত
Image

রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় মহাবীর জন্ম জয়ন্তী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভগবান মহাবীরের ২৬২২ তম জন্মজয়ন্তী৷  অহিংসার অন্যতম মূর্ত প্রতীক  জৈন ধর্মের প্রবর্তক মহাবীর ভগবান মহাবীরের জন্ম জয়ন্তী সোমবার আগরতলা  টাউন হল সংলগ্ণ মহাবীর রিলিজিয়ান্স ট্রাস্ট এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়৷ ভগবান মহাবীরের ২৬২২ তম জন্মজয়ন্তী উপলক্ষে মহাবীর রিলিজিয়ান্স ট্রাস্টের উদ্যোগে এক বিশেষ ধর্মীয় প্রার্থনা সভার আয়োজন করা হয়৷ জৈন ধর্মাবলম্বীরা এদিন এখানে মিলিত হয়ে ভগবান মহাবীরকে শ্রদ্ধায় মননে পুজো করেন৷ মহাবীর জয়ন্তী জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব৷ জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান মহাবীরের জন্ম উপলক্ষে এই শুভ উৎসব উদযাপিত হয়৷ সারা বিশ্বে জৈন ধর্মের অনুসারীরা তাঁর দর্শনকে সম্মান জানাতে এই দিনটি পালন করেন৷প্রাক-বৈদিক যুগের পূর্ববর্তী তীর্থঙ্কারগুলির আধ্যাত্মিক, দার্শনিক ও নৈতিক শিক্ষাগুলি তিনি ব্যাখ্যা করেছিলেন৷তিনি ছিলেন জৈন ধর্মের একজন ত্রাণকর্তা ও আধ্যাত্মিক শিক্ষক৷ তিনি ছিলেন জৈন ধর্মের একজন ত্রাণকর্তা ও আধ্যাত্মিক শিক্ষক৷ মহাবীর রিলিজিয়ান্স ট্রাস্টের   কর্মকর্তারা মহাবীর জয়ন্তী পালনের তাৎপর্য তুলে ধরেন৷

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top