নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ গত জানুয়ারি মাসে ১০৩২৩ ইস্যুতে রাজ্য সরকার একটি তিন সদস্যক অ্যাডভাইজারি কমিটি গঠন করে৷ ৩১ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়৷ ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি এ বি পাল কমিটি গঠন নিয়ে আপত্তি জানিয়ে তার নিজস্ব মতামত তুলে ধরেছিলেন৷ বাদবাকি কমিটির ২ সদস্য অবসরপ্রাপ্ত আইএফএস আধিকারিক প্রসেনজিৎ বিশ্বাস এবং আইনজীবী চন্দ্রশেখর সিনহা অবশেষে নির্দিষ্ট সময়ের আগেই রিপোর্টটি মুখ্যমন্ত্রীকে জমা দেন৷বুধবার দুপুরে দুই সদস্যক অ্যাডভাইজারি কমিটির সদস্যরা ১০৩২৩ ইস্যুতে সরকারের কাছে ইতিবাচক রিপোর্ট জমা দেয়৷ আইনজীবী চন্দ্রশেখর সিনহা বলেন ১০৩২৩ এর সমস্যা একটি জ্বলন্ত সমস্যা৷ হাইকোর্ট থেকে এই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ২০২০ সালের ৫ আগস্ট সমস্ত মামলাগুলিকে একত্রিত করে উচ্চ আদালতের রায় বিবেচনা করে রায় ঘোষণা করে৷ তিনি আরো বলেন সুপ্রিম কোর্টের রায়ের কোন সমালোচনা করেনি অ্যাডভাইজারি কমিটির সদস্যরা৷ রায়ের সমস্ত দিক বিবেচনা করে রিপোর্ট প্রদান করা হয়েছে৷ এক্ষেত্রে রিপোর্টে উল্লেখ করা হয়েছে সরকার তাদের পলিসি নির্ধারণ করে ১০৩২৩ এর চাকরির ব্যবস্থা যেন করেন৷ তারা চাকরি পাওয়ার যোগ্য৷

পলিসি নির্ধারণ করে ১০৩২৩ শিক্ষকদের চাকুরীর ব্যবস্থা করার সুপারিশ সরকার গঠিত উপদেষ্টা কমিটির
Releated Posts
শামুক সংগ্রহ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু উপজাতি মহিলার
বিশ্রামগঞ্জ, ২০ মে : জীবন-জীবিকার তাগিদে শামুক সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল বিশ্রামগঞ্জ থানা এলাকায়। মৃতার…
প্রেমের সম্পর্কে ভাঙন, যুবকের আত্মহত্যা, প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ
আগরতলা, ২০ মে : আমতলী থানার অন্তর্গত মধুবন রানীরখামার ২ নং ওয়ার্ড এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র…
টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে কালোবাজারির অভিযোগে সিলিন্ডার আটক
নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ মে: দীর্ঘদিন ধরেই উনকোটি জেলার টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্যাস সিলিন্ডার কালোবাজারির অভিযোগ উঠছিল।…
স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে বিহারের দুই যুবক
আগরতলা, ২০ মে : স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিহারের দুই যুবককে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ। বুধবার দুপুরে শ্রীনগর…

















