News Flash

  • Home
  • দিনের খবর
  • জ্বালাময়ী ভাষণেও মোদী, শাহ, আদানির নাম মুখে নেই তৃণমূলনেত্রীর
Image

জ্বালাময়ী ভাষণেও মোদী, শাহ, আদানির নাম মুখে নেই তৃণমূলনেত্রীর

হুগলি, ২৮ মার্চ (হি. স.) : মঙ্গলবার সিঙ্গুরে এক সরকারি অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি নিয়ে স্বমহিমায় আক্রমণ শানান তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তাঁর ভাষণের আগাগোড়ায় কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা গৌতম আদানির নাম উচ্চারণ করেননি তৃণমূল নেত্রী।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ খারিজ নিয়েও কোনও কথা বলেননি। অথচ, রাহুলের সদস্যপদ খারিজ নিয়ে সোমবারই মল্লিকার্জুন খাড়্গের ডাকা বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের সাংসদ জহর সরকার এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জানিয়ে দিয়েছে, যেভাবে অন্যায়ের আশ্রয় নিয়ে এই কাজ করা হয়েছে, তার বিরোধী তারা।

তবে অন্যান্য দাবিতে বিজেপির মতোই কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব নীতিতে চলবে তৃণমূল। এছাড়াও বিরোধী দলগুলির উপর কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি লেলিয়ে দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্টে যে ১৪টি বিরোধী দল আবেদন জানিয়েছে, তার মধ্যেও রয়েছে তৃণমূল। কিন্তু, এদিন রাহুল প্রসঙ্গে কিছু বলেননি তৃণমূলনেত্রী।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top