News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত যুবক
Image

বিশালগড়ে গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷  বিশালগড় জগন্নাথ জিউ মন্দির সংলগ্ণ সড়কে দাঁড়ানো অবস্থায় থাকা গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ গুরুতরভাবে আহত বাইক চালক৷ ঘটনা মঙ্গলবার দুপুরে৷ জানা যায় একটি বাইক নিয়ে চালক জয় সরকার বিশালগড় থেকে চড়িলাম দ্রুত গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জগন্নাথ যুব মন্দির সংলগ্ণ সড়কে দাঁড়িয়ে গাড়িতে সজোড়ে ধাক্কা মারে৷  রাস্তায় ছিটকে পড়ে যায় চালক জয় সরকার৷ সংঘর্ষে বাইকটি দুমড়ে মুছড়ে যায়৷ শব্দ পেয়ে প্রত্যক্ষদর্শীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷   আহত ব্যক্তিকে উদ্ধার করে খবর দেওয়া হয় বিশালগড় অগ্ণি নির্বাপক দপ্তরে৷ বিশালগড় অগ্ণি নির্বাপক দপ্তরে কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত জয় সরকারকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷  জয় সরকারের অবস্থা বেগতি দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন৷ জানাযায় বাইক চালক দুর্ঘটনা হওয়ার সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন৷

Releated Posts

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026

সাব্রুমে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যার দাবিকে ঘিরে একাধিক প্রশ্ন

সাব্রুম, ২০ আগস্ট: সাব্রুম মহকুমার পূর্ব হরিণা ২ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 20, 2026

শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকবিরোধী অভিযান, একাধিক দোকানে জরিমানা

আগরতলা, ২০ আগস্ট: শিক্ষা, স্বাস্থ্য ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার জিরানিয়ার এনআইটি-সহ বিভিন্ন এলাকায় তামাকবিরোধী অভিযান চালানো…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top