News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর জেলায় দুইটি পৃথক স্থানে নেশা বিরোধী অভিযানে সাফল্য ,গ্রেফতার চার জন
Image

উত্তর জেলায় দুইটি পৃথক স্থানে নেশা বিরোধী অভিযানে সাফল্য ,গ্রেফতার চার জন

উত্তর জেলা (ত্রিপুরা ), ২১ মার্চ (হি.স.): পৃথক দুই স্থানে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে চুড়াইবাড়ি ও ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০৫ কেজি শুকনো গাঁজা সহ গাড়ির চালককে আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ।উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ৩৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে , তিন গাঁজা পাচারকারীকে আটক করে ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে ধর্মনগর থানার পুলিশ।

দেবাশীষ সাহা জানিয়েছেন, গোপন সংবাদে তাঁদের কাছে খবর আসে এ এস ০১ ডি ডি ৫৬৩৬ নম্বরের গাড়ি করে প্রচুর পরিমান গাঁজা পাচার করা হবে।ওই খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার পুলিশ মঙ্গলবার দুপুর ১১টা নাগাদ আসাম আগরতলা জাতীয় সড়কে নাকা চেকিং এ বসে। গাড়িটি আসা মাত্র আটক করে তাতে তল্লাশি চালানো হয়েছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫ প্যাকেট অর্থাৎ ৩০৫ কেজি শুকনো গাঁজা উদ্বার করা সম্ভব হয়েছে । গাঁজা গুলি লরির গোপন চেম্বারে করে আগরতলা থেকে গুহাটির পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে জানিয়েছেন তিনি।
সাথে তিনি আরও জানিয়েছেন,অসমের ডুবরী জেলার জগড়া পাড়ার বাসিন্দা মফিজুল হক (২৬)নামে গাড়ির চালককে আটক করে চুড়াইবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ৩৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। চুড়াইবাড়ি থানার পুলিশ তাঁর বিরুদ্ধে সুনিদির্ষ্ট মামলা রুজ্জ করে তদন্তে নেমেছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একই দিনে সকাল ১১ টা নাগাদ দুর্গাপুর রেল স্টেশন গেট সংলগ্ন রাস্তা থেকে তিনজন গাঁজা পাচারকারীকে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। তাঁদের চারটি ব্যাগ থেকে ১৬ প্যাকেটে মোট ত্রিশ কেজী শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ধর্মনগর থানার জনৈক পুলিশকর্মী । সাথে তিন যুবককেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন, ধনপুর যাত্রাপুর থানার অন্তর্গত বড় নারায়ণপুর এলাকায় বাসিন্দা মোস্তফা আহমেদ (৩৬), আমতলী থানার অন্তর্গত বাধারঘাটের বাসিন্দা শিফন দে (২১)ওপশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুয়ার বাসিন্দা হেফজুল শেখ (২৭) বলে জানিয়েছেন তিনি ।

Releated Posts

আধিকারিকদের স্বচ্ছতা, সততার মধ্য দিয়ে কাজ করে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরী করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: জ্ঞান, নিষ্ঠা, স্বচ্ছতা ও দক্ষতাই উন্নতির মূল চাবিকাঠি। ভালো কাজের উপরই মানুষের পরিচয় বহণ…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিদ্যুৎ মাশুলের বাড়তি বোঝা গ্রাহকদের উপর চাপতে দেবে না সরকার, সাংবাদিক সম্মেলনে দাবি বিজেপির

আগরতলা, ২১ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্যে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে রাজ্য সরকার উদ্যোগী…

ByByReshmi Debnath Aug 21, 2026

রাহুলের আট ঘণ্টার ধর্নার পর পেলেট-কাণ্ডে অজ্ঞাতদের বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দীর্ঘক্ষণ ধর্নার পর অবশেষে পেলেট গানে আহত ছাত্র সাহিল…

ByBySandeep Biswas Aug 21, 2026

ফিদেলের শিক্ষা ছিল ঐক্য, সেই শক্তিতেই কিউবার বিপ্লব টিকে আছে: কিউবার রাষ্ট্রদূত

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top