News Flash

  • Home
  • বিদেশ
  • ‘দোষীরা শাস্তি পাবে’, ভারতীয় দূতাবাসে খলিস্তানি তাণ্ডবে প্রতিক্রিয়া আমেরিকার
Image

‘দোষীরা শাস্তি পাবে’, ভারতীয় দূতাবাসে খলিস্তানি তাণ্ডবে প্রতিক্রিয়া আমেরিকার

ওয়াশিংটন, ২১ মার্চ (হি.স.): অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় দূতাবাসে খলিস্তানি তাণ্ডবে এমনই প্রতিক্রিয়া আমেরিকার বিদেশ দফতরের । রবিবারে সান ফ্রান্সিসকোর ভারতীয় হাই কমিশনের দফতরে তেরঙ্গা খুলে নিয়ে খলিস্তানি পতাকা উত্তোলন করে বিক্ষোভকারীরা। ভারতের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। এরপরই বিষয়টি নিয়ে নিজেদের কড়া অবস্থান জানিয়ে দেয় আমেরিকে । আমেরিকার বিদেশ দফতরের বার্তা- ভারতীয় দূতাবাসে খলিস্তানি তাণ্ডব একেবারেই মেনে নেওয়া যায় না। দূতাবাস ও সেখানকার কর্মীদের নিরাপত্তা সুনিশ্চত করতে প্রশাসন বদ্ধপরিকর।

খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেফতারির চেষ্টার প্রতিবাদ উত্তাল হয়ে উঠেছে বিশ্বের নানা প্রান্তের খলিস্তানিরা। ব্রিসবেন, লন্ডন, সান ফ্রান্সিসকো- একাধিক জায়গায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালিয়েছে হলুদ পতাকাধারীরা। দফতরের জাতীয় পতাকা খুলে নিয়ে সেখানে হলুদ পতাকা লাগিয়ে দেওয়া হয়। ভারত বিরোধী স্লোগানও শোনা যায় খলিস্তানিদের মুখে। সোমবার এই হামলার খবর প্রকাশ্যে আসতেই দিল্লিতে নিযুক্ত মার্কিন আধিকারিকের কাছে কড়া নিন্দা জানায় ভারত। তার উত্তরে বিবৃতি প্রকাশ করে মার্কিন বিদেশ দফতর। সেখানে বলা হয়, “হাই কমিশনের মতো দফতরের নিরাপত্তা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। গণতন্ত্রের প্রতীক এই দফতরগুলি। সেখানে এহেন ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। তবে এই ঘটনায় আমেরিকার চোখ খুলে গিয়েছে। অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, একইদিনে লন্ডনে অবস্থিত ভার‍তীয় দূতাবাসেও হামলা চলায় খলিস্তানিরা। সেই ঘটনার তীব্র নিন্দা করে ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান বলেন, “খুব অল্প সখ্যক শিখ এই খলিস্তানি আন্দোলনের সমর্থক। দেশে থাকা বাকি শিখরা খলিস্তানিদের পরিপন্থী। তবে যারা হামলা করেছে, তাদের গ্রেফতার করবে পুলিশ।”

Releated Posts

রামাল্লায় ভারত-ফিলিস্তিন উন্নয়ন অংশীদারিত্ব সম্প্রসারণ, স্বাস্থ্য-শিক্ষায় নতুন উদ্যোগ নিয়ে আলোচনা

রামাল্লা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও ফিলিস্তিনের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত…

ByByNews Desk Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top