News Flash

  • Home
  • প্রধান খবর
  • মমতার মুখে লাল-হলুদের কথা শুনেই দর্শকদের একাংশের চিৎকার
Image

মমতার মুখে লাল-হলুদের কথা শুনেই দর্শকদের একাংশের চিৎকার

কলকাতা, ২০ মার্চ (হি. স.) : মোহনবাগানকে সংবর্ধনা দিতে এসেও ইস্টবেঙ্গলের কথা ভুললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর মুখে লাল-হলুদের কথা শুনেই দর্শকদের একটা অংশ চিৎকার করে ওঠে।

মোহনবাগানকে শুভেচ্ছা জানানোর পরেই ইস্টবেঙ্গলের কথা তোলেন মুখ্যমন্ত্রী। তিনি প্রতিদ্বন্দ্বী ক্লাবের কথা তুলতেই সমবেতদের অনেকে আপত্তি জানান। তবে, বাগান তাঁবুতে দাঁড়িয়ে আইএসএলে ইস্টবেঙ্গলের খারাপ খেলার ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী।

ইস্টবেঙ্গলের নাম করায় যারা শোরগোল তোলার চেষ্টা করেছিলেন, তাঁদের থামিয়ে মমতা বলেন, ‘‘যখন ওরা (ইস্টবেঙ্গল) শুরু করেছে, তখন দেরি হয়ে গিয়েছে। ওরা দলটাও ভাল করে তৈরি করতে পারেনি। কারণ, ওদের আর্থিক অসুবিধা ছিল। কিন্তু মোহনবাগান খেলাটা আগেই খেলে দিয়েছে। সঞ্জীব গোয়েনকার তো টাকার অভাব নেই। ওরা নানা রকম ভাবে সাহায্য করে। বরঞ্চ বাড়তি সাহায্য করে ক্লাবটাকে এগিয়ে নিয়ে গিয়েছে।’’

সোমবার যে মুখ্যমন্ত্রী মোহনবাগান ক্লাবে যাবেন তা আগেই জানিয়েছিলেন ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষ। সেই মতো আগে থেকেই সব প্রস্তুত রাখা হয়েছিল। আইএসএল জয়ী দলের ফুটবলার থেকে শুরু করে কোচ—সবাই উপস্থিত ছিলেন ক্লাব তাঁবুতে। ছিলেন ক্লাবের সচিব দেবাশিস দত্ত, সভাপতি টুটু বসুরা। বাগান সমর্থকরা ভিড় জমিয়েছিলেন।

Releated Posts

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top