News Flash

  • Home
  • দেশ
  • দুর্গাপুরে সপরিবারে রহস্যমৃত্যুর ঘটনায় মা, মাসতুতো ভাই-সহ ধৃত ৩ জন
Image

দুর্গাপুরে সপরিবারে রহস্যমৃত্যুর ঘটনায় মা, মাসতুতো ভাই-সহ ধৃত ৩ জন

দুর্গাপুর, ২০ মার্চ (হি.স.) : রবিবার দুর্গাপুরের মিলনপল্লি এলাকায় বাড়ির ভিতরে প্রশান্ত মণ্ডল, তাঁর স্ত্রী এবং তাঁদের এক পুত্র ও কন্যার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রশান্ত মন্ডল নিজের মোবাইলের হোয়াটসঅ্যাপে পারিবারিক অশান্তির বিভিন্ন বিষয় এবং তাঁকে বারবার মানসিক চাপ ও নির্যাতনের বিষয় তুলে ধরেছিলেন মৃত্যুর আগে। অভিযুক্তদের মধ্যে তাঁর মায়ের নাম ছিল সর্বপ্রথম। কয়েকশো কোটি টাকার মালিক প্রশান্ত মণ্ডল। কেন তিনি পরিবার নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, তা নিয়ে নানান প্রশ্ন ওঠে।

খুন, নাকি আত্মহত্যা, এই প্রশ্নে মৃতদেহ উদ্ধারের পরে পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠানোর পর ঘটনাস্থলে আসে দুর্গাপুরে তৈরি হওয়া নতুন ফরেনসিক ডিপার্টমেন্টের দুই বিশেষজ্ঞ। তাঁরা পরীক্ষা করেন বাড়ির চারপাশ সহ বাড়ির ভেতরের বিভিন্ন জায়গা এবং জিনিসপত্র ও নমুনা সংগ্রহ করেন। রবিবারই মা সহ আরও দুই আত্মীয় মোট তিনজনকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের নাম বুলারানি মণ্ডল, প্রশান্ত নায়েক ওরফে গৌতম এবং শিলা নায়েক। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে দুর্গাপুর থানার পুলিশ। বিভিন্ন ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top