News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে ক্রিকেট ম্যাচ বৃষ্টির কবলে পরিত্যক্ত
Image

ধর্মনগরে ক্রিকেট ম্যাচ বৃষ্টির কবলে পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ।।বছরের প্রথম বৃষ্টি। আর এতেই মাঝপথে খেলা বন্ধ। পরিত্যক্ত হলো জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার এবং কদমতলা প্লে সেন্টারের ম্যাচ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন দুদল মুখোমুখি হয়। সকালে থেকেই আকাশ ছিলো গুমরা মুখে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নেন জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টারের অধিনায়ক। কার্তিক পাল এবং পঙ্কজ ভৌমিকের দাপটে দ্রুত উইকেট হারাতে থাকে জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার। দল ৮.‌২ ওভারে ৩২ রান করার ফঁাকে ৬ উইকেট হারিয়ে ছিলো খাদের কিনারায়। এমন সময়ই নামে মুষলধারে বৃষ্টি। আম্পায়াররা দীর্ঘসময় অপেক্ষা করেও বৃষ্টি না কমায় খেলা পরিত্যক্ত ঘোষনা করেন। কদমতলা প্লে সেন্টারের পক্ষে কার্তিক পাল ৩ টি এবং পঙ্কজ ভৌমিক দুটি উইকেট পেয়েছেন। আজ সি আর সি সি এবং পানিসাগর খেলবে। আকাশের যা অবস্থা তাতে আজ খেলা হবে কীনা তা নিয়ে রয়েছে সন্দেহ। মহকুমার ক্রিকেটপ্রেমীরা আশা করছেন এদিন রাতে হয়তোবা আব বৃষ্টি হবে না। না হলেই আজ খেলা হবে।

Releated Posts

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক

হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top