News Flash

  • Home
  • দিনের খবর
  • বারুইপুরে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য; আতঙ্কে বাসিন্দারা, তদন্তে পুলিশ
Image

বারুইপুরে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য; আতঙ্কে বাসিন্দারা, তদন্তে পুলিশ

বারুইপুর, ১৫ মার্চ (হি.স.): রাতের অন্ধকারে আচমকা বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত পুরসভার ১৩ নবর ওয়ার্ডের মাষ্টার পাড়ায়। মঙ্গলবার রাত ১২ টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে চারপাশ। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, যখন তাঁরা ঘুমোতে যাচ্ছিলেন ঠিক সেই সময় বিকট শব্দে কেঁপে ওঠে স্থানীয় সিরাজ শেখের বাড়ির সামনে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে যায় সিরাজ শেখের বাড়ির পাঁচিল। পাশের সেলিম সরদারের বাড়ির জিনিসপত্রও ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘরের মধ্যে। বাসিন্দারা বাইরে বেরিয়ে দেখতে পান আগুনের শিখা ও কালো ধোঁয়াতে ছেয়ে গিয়েছে এলাকা।

আর সাথে গোটা এলাকা ভরে গিয়েছে তীব্র বারুদের গন্ধে। বুধবার সকালে ঘটনাস্থলে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ফাটা বোমার সুতলি। বুধবার সকালে এসডিপিও বারুইপুর অতিশ বিশ্বাস ও আইসি বারুইপুর সৌমজিৎ রায় আসেন ঘটনাস্থলে। খুঁটিয়ে দেখেন গোটা এলাকা। এসডিপিও অফিস থেকে সামান্য ঢিল ছোড়া দূরত্বে এই বোমাবাজির ঘটনায় এলাকার সাধারণ বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। কে বা কারা কি কারণে ঘটনাটি ঘটিয়েছে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন বাসিন্দারা। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিন এলাকায় তল্লাশি চালিয়ে আরও একটি তাজা বোমা উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top