ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ।। জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের জন্য ডাক পেয়েছে ত্রিপুরার আরও তিন ক্রিকেটার। আগামী ১৬ এপ্রিল তাদের নির্দিষ্ট ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালনাধীন জাতীয় ক্রিকেট একাডেমিতে অনূর্ধ্ব ১৬ প্রতিভাবান জুনিয়র বালকদের এই প্রশিক্ষণ শিবির চলবে ১৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত। উড়িষ্যার কটকে সুযোগ পেয়েছে অভীক পাল, বি-দলের হয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য। আয়ুষ ওনিল দেবনাথ ও শুভজিৎ দাস সুযোগ পেয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ডি-দলের হয়ে প্রশিক্ষণের জন্য। ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশন থেকে এক বিবৃতিতে তাদের বাছাইকৃত হওয়ার খবর জানানো হয়েছে। পাশাপাশি নির্ধারিত দিনে তাদের জাতীয় একাডেমিতে রিপোর্ট করার জন্যও বলা হয়েছে।

ক্রিকেট একাডেমিতে বাছাইকৃত ত্রিপুরার আরও তিন ক্রিকেটার
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















