ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।। “ভিজ্জি ট্রফি” শুরু হচ্ছে আগামীকাল থেকে। বিজিয়ানাগ্রামের মহারাজকুমার তথা পুষপতি বিজয় আনন্দ গজপতি রাজু-র নামে এই ট্রফি। উদ্যোক্তা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস হলেও ব্যবস্থাপনায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই-এর সুপারিশক্রমে এবার তা অনুষ্ঠিত হচ্ছে ছত্তিশগড়ের রায়পুরে। ইন্টার-জোনাল ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট তথা “ভিজ্জি ট্রফি” আগামীকাল থেকে শুরু হয়ে ফাইনাল ম্যাচ হবে ১৬ মার্চে। আগামীকাল উদ্বোধনী দিনে রায়পুরের দুটি মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে নর্থ জোন খেলবে ওয়েস্ট জোনের বিরুদ্ধে। অপরদিকে রায়পুর ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে সাউথ জোন খেলবে ইস্ট জোনের বিরুদ্ধে। একইভাবে ১২ মার্চ নর্থ জোন খেলবে ইস্ট জোনের বিরুদ্ধে এবং সাউথ জোন খেলবে ওয়েস্ট জোনের বিরুদ্ধে। ১৪ মার্চ লীগ পর্যায়ের তৃতীয় রাউন্ডে নর্থ জোন খেলবে সাউথ জোনের বিরুদ্ধে এবং ইস্ট জোন খেলবে ওয়েস্ট জোনের বিরুদ্ধে। চারটি জোনের মধ্যে লীগ পর্যায়ের শেষে সেরা দুটো দল ১৬ মার্চ ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচ হবে শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামেই। উল্লেখ্য, ইস্ট জোনের বাছাই টুর্নামেন্টে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ও অংশ নিয়েছিল। লীগ পর্যায়ে দুর্দান্ত খেলে সেরা চার দলের মধ্যে স্থান করে নিলেও সুপার ফোরের পজিশনাল লীগে হেরে পূর্বাঞ্চলীয় আসরে চতুর্থ স্থান পেয়ে এবারের মতো ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল ঘরে ফিরে এসেছে।

“ভিজ্জি ট্রফি” ইন্টার-জোনাল ইউনিভার্সিটি ক্রিকেট আজ থেকে
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















