News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ, ভারতের জিডিপি বৃদ্ধি হতে পারে ৬-৬.৮ শতাংশ
Image

সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ, ভারতের জিডিপি বৃদ্ধি হতে পারে ৬-৬.৮ শতাংশ

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে অর্থনৈতিক সমীক্ষা ২০২২-২৩ পেশ করেছেন। বুধবার সংসদে পেশ হবে বাজেট, তার আগে মঙ্গলবার অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদের উভয় সভায় ২০২২-২৩-এর আর্থিক সমীক্ষা পেশ করেছেন। আগামী অর্থবছরে ভারতে মোট অভ্যন্তরীন উত্পাদন ৬ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে সমীক্ষায় জানানো হয়েছে। চলতি বছরে এই হার ৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে।

আর্থিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসাবে উঠে এসেছে। এবছরের মার্চেই ভারতের মোট অভ্যন্তরীন উত্পাদন দাঁড়াবে সাড়ে তিন লক্ষ কোটি মার্কিন ডলার। উল্লেখযোগ্যভাবে উপভোক্তা মূল্যবৃদ্ধির গতি হ্রাস পেয়েছে। মুদ্রাস্ফীতির বার্ষিক হার ৬ শতাংশের নীচে। পাইকারি ক্ষেত্রে মূল্যসূচক পাঁচ শতাংশেরও কম হারে বৃদ্ধি পাচ্ছে। চলতি অর্থবর্ষের প্রথম ৯ মাসে পণ্য ও পরিষেবা রফতানি, ২০২১-২২ অর্থবর্ষে একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি বলে আর্থিক সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি. অনন্ত নাগেশ্বরন এদিন জানান, আইএমএফের আর্থিক পূর্বাভাস অনুসারে এই অর্থবর্ষে ভারতের জিডিপি পূর্বাভাস ৬.৮ শতাংশ যা পরের অর্থবর্ষে ৬.১ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবর্ষে ৬.৮ শতাংশ । এই দশকের বাকি সময়ে ভারতীয় অর্থনীতি আরও ভালো করার জন্য প্রস্তুত। তিনি আরও জানান, সরকারী ব্যয়ের মান বৃদ্ধি পেয়েছে। বাজেট ঘাটতির পরিসংখ্যানের ক্ষেত্রে আরও স্বচ্ছতা এসেছে, সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে; এই ধরনের বিভিন্ন প্রয়াসের মাধ্যমে উন্নত ব্যয় ব্যবস্থাপনা সম্ভব হয়েছে ।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top