News Flash

  • Home
  • দিনের খবর
  • মোরবি সেতু বিপর্যয়ে জমা পড়ল ১,২৬২ পাতার চার্জশিট, নাম রয়েছে জয়সুখ প্যাটেলের
Image

মোরবি সেতু বিপর্যয়ে জমা পড়ল ১,২৬২ পাতার চার্জশিট, নাম রয়েছে জয়সুখ প্যাটেলের

আহমেদাবাদ, ২৭ জানুয়ারি (হি.স.): গুজরাটের মোরবিতে ব্রিটিশ আমলের সাসপেনশন সেতু ভেঙে পড়ার ঘটনায় জমা পড়ল ১ হাজার ২৬২ পাতার চার্জশিট। ভয়াবহ ওই সেতু বিপর্যয়ে মৃত্যু হয়েছিল ১৩৪ জনের। অভিযুক্ত হিসেবে ওরেভা গোষ্ঠীর জয়সুখ প্যাটেলের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতুটি ২০২২ সালের শেষের দিকে ৩০ অক্টোবর ভেঙে পড়ে।

সেই সেতু বিপর্যয়ের ঘটনায় শুক্রবার একটি চার্জশিট দাখিল করা হয়েছে। ১,২৬২ পাতার চার্জশিটে ওরেভা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ প্যাটেলের নাম অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, সেতুটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ওরেভা গ্রুপের ওপর। গুজরাট হাইকোর্ট জয়সুখ প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর চলতি সপ্তাহের শুরুতে আদালতে হাজির হন তিনি।

Releated Posts

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026

রাঁচিতে হোটেল ও বারে পুলিশের অভিযান, আটক ১৪

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): অনৈতিক কার্যকলাপের অভিযোগ এবং হোটেল ও বারগুলিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে…

ByByNews Desk Oct 4, 2026

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top