News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাঙড়ে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে অনুমতি দিল না কলকাতা পুলিশ
Image

ভাঙড়ে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে অনুমতি দিল না কলকাতা পুলিশ

কলকাতা, ২৪ জানুয়ারি (হি. স.) : দলীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে প্রতিবাদ সভা করতে চেয়েছিল তৃণমূল। কিন্তু ওই কর্মসূচিতে অনুমতি দিল না কলকাতা পুলিশ।

হাতিশালায় তৃণমূলের ৩টি পার্টি অফিসে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)কে দুষেছে তৃণমূল। ওই ঘটনায় এখনও ধরপাকড় চালাচ্ছে পুলিশ। গত কয়েক দিন ধরেই শাসক দল এবং আইএসএফের ঝামেলায় তপ্ত ভাঙড়।

শনিবার কলকাতার সভা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারির পর সেই উত্তেজনা আরও বেড়েছে। আইএসএফের বিরুদ্ধে যাবতীয় অশান্তির অভিযোগ করে বুধবার, ২৫ জানুয়ারি পাকাপোল থেকে হাতিশালা পর্যন্ত ‘প্রতিবাদ মিছিল’ হবে বলে ঘোষণা করে তৃণমূল। স্থানীয় নেতারা জানান, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর এবং তাঁদের কর্মীদের মারধরের প্রতিবাদে একটি মিছিল এবং সভা করবেন তাঁরা।

কিন্তু পুলিশ প্রশাসন জানিয়ে দিল, এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় কোনও রাজনৈতিক সভা করা যাবে না। মঙ্গলবার প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত হাতিশালা এলাকায় কোনও জমায়েত করতে পারবে না কোনও রাজনৈতিক দল। পুলিশের এই নির্দেশ আসার পর মঙ্গলবার বিকেলে ‘জমি জীবিকা রক্ষা কমিটি’ও তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে। প্রায় ৪ ঘণ্টা পথ অবরোধ করে রেখেছিলেন ওই আন্দোলনকারীরা। অন্য দিকে, পুলিশের নির্দেশের পর ভাঙড়ের আরাবুল ইসলামের ছেলে তথা যুব তৃণমূল নেতা হাকিমুল ইসলাম বলেন, ‘‘সবে মাত্র প্রশাসনের নির্দেশ পেয়েছি। আমাদের রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ করব আমরা।’’

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top