News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদায় প্রৌঢ়ের রহস্যজনক মৃত্যু, ধৃত পুত্র
Image

মালদায় প্রৌঢ়ের রহস্যজনক মৃত্যু, ধৃত পুত্র

মালদা, ২৪ জানুয়ারি (হি. স.) : মঙ্গলবার মালদা জেলার মানিকচক থানার নাজিরপুরের হরিপুরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহত ব্যক্তির নাম সত্যনারায়ণ মণ্ডল। অভিযোগের আঙুল তাঁর বড় ছেলে অশোক মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অশোক মণ্ডলকে আটক করেছে পুলিস।

সকালে মৃত প্রৌঢ়ের ছোট ছেলে বাবার মৃত্যুসংবাদ শোনেন। তাঁর সন্দেহ বাবার জমি দখল করার পর বাবাকে সরিয়ে দিতেই শ্বাসরোধ করে খুন করেছে দাদা। দাদার বিরুদ্ধে বাবাকে অপহরণ করে খুন করার অভিযোগ তোলে ভাইয়েরা। বাবার প্রায় ৪ বিঘা জমি দখলের জন্য খুন করেছে দাদা। এমনই অভিযোগ ভাইদের। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিস। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিস।

নিহত সত্যনারায়ণ মণ্ডলের ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। সত্যবাবুর ছেলে অমূল্য মণ্ডলের অভিযোগ, মাস ছয় আগে বাবাকে অপহরণ করে বড়দা অশোক। তাঁর কাছ থেকে সাড়ে তিন বিঘা জমি নিজের নামে হস্তান্তর করে নেয়। ভাই ও বোনদের বঞ্চিত করে দাদা অশোক। বিষয়টি মানিকচক থানার পুলিসের কাছে অভিযোগ করা হয়।

অভিযোগ, জমি যাতে হাতছাড়া না হয়ে যায়, তাই বাবাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সত্যবাবুর অপর ছেলে কমল মণ্ডল জানান, তাঁর কাছেই থাকতেন বাবা ও মা। কিন্তু মাস ছয়েক আগে কাউকে কিছু না বলে জোরপূর্বক বাবাকে নিয়ে চলে যায় দাদা অশোক। তখনই মানিকচক থানাতে দাদার বিরুদ্ধে বাবাকে অপহরণের অভিযোগ করা হয়। এরপর থেকে বাবার সঙ্গে দেখা করতে চাইলে দাদা অশোক বাধা দিত। বহু চেষ্টা করেও বাবার সাথে দেখা করতে পারেননি।

ভাইদের দাবি ও অভিযোগের ভিত্তিতে সত্যনারায়ণ মণ্ডলের মৃত্যুর পিছনে কী রহস্য রয়েছে তা জানতে মানিকচক থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মানিকচক থানার পুলিস সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে নিহত সত্যনারায়ণ মণ্ডলের বড় ছেলে অশোক মণ্ডলকে আটক করা হয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর কারণ জানা যাবে।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top