News Flash

  • Home
  • প্রধান খবর
  • বদ্রীনাথ যাত্রায় বিকল্প রাস্তার বিষয়ে আজ বৈঠকে বসছে প্রশাসন
Image

বদ্রীনাথ যাত্রায় বিকল্প রাস্তার বিষয়ে আজ বৈঠকে বসছে প্রশাসন

দেহরাদুন (উত্তরাখণ্ড), ২৪ জানুয়ারি (হি.স.) : গত বছরের সেপ্টেম্বরে জোশীমঠ থেকে ৯ কিলোমিটার দূরে হেলাং বাইপাস প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিকল্প এই রাস্তা নিয়ে আজ মঙ্গলবার উত্তরাখণ্ড সরকারের সঙ্গে বৈঠকে বসবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জোশীমঠে বিপর্যয়ের মাঝে বদ্রীনাথ যাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বদ্রীনাথে যাওয়ার ‘গেটওয়ে’ বলা হয় জোশীমঠকে। গাড়োয়াল হিমালয়ের উপর এই শহর দিয়েই বদ্রীনাথের পথ। কিন্তু সম্প্রতি জোশীমঠে বিপর্যয় ঘনিয়েছে। ধীরে ধীরে বসে যাচ্ছে গোটা শহর। এই পরিস্থিতিতে বদ্রীনাথ যাওয়ার বিকল্প কোনও রাস্তার বন্দোবস্ত করা যায় কি না, তা নিয়ে আলোচনায় প্রশাসন।
জোশীমঠ থেকে ৯ কিলোমিটার দূরে হেলাং বাইপাস প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেই রাস্তা জোশীমঠের বিকল্প হতে পারত। কিন্তু রাস্তা তৈরির কাজ এখনও শেষ হয়নি। গত বছরের সেপ্টেম্বর মাসেই প্রকল্পের কাজ শুরু করা হয়েছিল। জানুয়ারিতে জোশীমঠের বাড়ি এবং রাস্তাঘাটে ফাটল দেখা দিলে তড়িঘড়ি কাজ বন্ধ করে দিতে হয়।

উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব রঞ্জিতকুমার সিনহা বলেন, ‘‘বদ্রীনাথ যাত্রা যাতে সম্পূর্ণ নিরাপদ হয়, পুণ্যার্থীরা যাতে কোনও রকম সমস্যার সম্মুখীন না হন, তা আমরা নিশ্চিত করব। পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সব রকম চেষ্টা করা হবে। মঙ্গলবারই আমরা বিআরও-র সঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসব।’’

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top