News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ট্রফি : পুরো খেলা না হলেও বড় স্কোরের লক্ষ্যে জম্মু-কাশ্মীর
Image

রঞ্জি ট্রফি : পুরো খেলা না হলেও বড় স্কোরের লক্ষ্যে জম্মু-কাশ্মীর

জম্মু-‌কাশ্মীর-‌২৪১/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। দ্বিতীয় দিনেও পুরো খেলা হয়নি। নিশ্চিত অমিমাংশিত থাকার পথে ত্রিপুরা -‌জম্মুকাশ্মীর ম্যাচ। তবে এখন দেখার কোন্ দল প্রথম ইনিংসে লিড নিতে পারে। তা মাথায় রেখেই বড় ইনিংস গড়ার চেষ্টা করছে স্বাগতিক জম্মু-‌কাশ্মীর। দ্বিতীয় দিনের শেষে স্বাগতিক দল ৩ উইকেট হারিয়ে ২৪১ রান করে। স্বাগতিক দলের লক্ষ্য ৩০০ রানের গন্ডি অতিক্রম করে ত্রিপুরাকে ব্যাট করতে পাঠানো। এবং দ্রুত ত্রিপুরার উইকেট তুলে নেওয়া। জে কে সি এ-‌র হোস্টেল মাঠে প্রথমদিনের বিনা উইকেটে ৫২ রান নিয়ে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণের সামনে ঠান্ডা মাথায় দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন স্বাগতিক দলের দুই ওপেনার অভিনব পুরি এবং শুভম খাজুরিয়া। ওপেনিং জুটিতে দুজন ২৬২ বল খেলে ১১২ রান যোগ করেন। শুভম ১২৯ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করেন। দ্বিতীয় উইকেটে অভিনব-‌র সঙ্গে রুখে দাড়ান বিক্রান্ত শর্মা। স্কোর বোর্ড সচল রাখার থেকে উইকেট টিকে থাকার উপর জোর দেন দুজন। দ্বিতীয় উইকেটে দুজন ২৪০ বল খেলে ৯৯ রান যোগ করেন। বিক্রান্ত ১২২ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন। এরপরই মরশুমে নিজের প্রথম শতরান করে নেন অভিনব পুরি। জম্মু-‌র ওই ওপেনারটি ৩১৬ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ১২১ রান করেন। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে ‌জম্মুকাশ্মীর ১০৩ ওভার ব্যাট করে ২৪১ রান করে। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়াসিং এবং শুভম গোষ ১ টি করে উইকেট পেয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top