News Flash

Image

কমলাসাগরে তৃণমূলে যোগদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ কমলাসাগর কেন্দ্রের ২৪ ভোটার কংগ্রেস দল ত্যাগ করে  তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ ওদের হাতে দলীয় পাতাকা তুলে দেয় দলের প্রদেশ সভাপতি পিযুষ বিশ্বাস৷ তাছাড়া উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব৷ নবাগতদের দলে বরণ করে  তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস শক্তিশালী লড়াই করবে৷ বিজেপি বিরোধী জোট প্রসঙ্গে জানতে চাওয়া হলে সাংসদ সুস্মিতা দেব বলেন এখনো জোট ঘোষণা হয়নি৷ জোট ঘোষণার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় আসবেন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন৷ জোটে তৃণমূল কংগ্রেসের শামিল হবে কিনা সে বিষয়ে অবশ্য তিনি স্পষ্টভাবে কিছুই জানাতে পারেননি৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top