News Flash

Image

নেতাজীকে শ্রদ্ধা জানাতে সভা মোহন ভাগবতের

কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : ২৩ জানুয়ারি সকালে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের (আরএসএস) সরসঙ্ঘচালক মোহন ভাগবত

এক প্রেক্ষাগৃহে সভা করবেন। ৫ দিনের সফরে তিনি কলকাতায় আসছেন।

কোথায় সভা করবেন, তা ঠিক হয়ে গেছে। আর পুলিশের অনুমতিও পাওয়া গেছে। মোহন ভাগবত পশ্চিমবঙ্গে সঙ্ঘের সংগঠন নিয়ে আলোচনা করবেন। আরএসএসের দক্ষিণবঙ্গের এক কর্মকর্তা জানান, ‘১৯৪০ সালের ১৮ জুন ফরওয়ার্ড ব্লকের অনুষ্ঠানের জন্য নেতাজী নাগপুরে গিয়েছিলেন। তখন আরএসএসের প্রতিষ্ঠাতা তথা অনুশীলন সমিতির প্রাক্তন সদস্য ডাঃ কেশব বলিরাম হেডগোয়ারের সঙ্গে দেখা করতে যান। কেশব বলিরাম তখন অসুস্থ। বিছানায় শয্যাশায়ী ছিলেন। নেতাজী তাঁকে জোড়হাতে প্রণাম জানিয়ে আরএসএসের কেন্দ্রীয় অফিস থেকে বেরিয়ে যান। তাই মোহন ভাগবত নেতাজীর প্রতি যে শ্রদ্ধা জানাবেন, তা নতুন কোনও বিষয় নয় বলে আরএসএস সূত্রে জানা গেছে।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top