News Flash

  • Home
  • প্রধান খবর
  • ড্রোন নামিয়ে শেষ দুই বিমানযাত্রীর খোঁজ শুরু হল নেপালে, কুয়াশায় ব্যাহত উদ্ধারকাজ
Image

ড্রোন নামিয়ে শেষ দুই বিমানযাত্রীর খোঁজ শুরু হল নেপালে, কুয়াশায় ব্যাহত উদ্ধারকাজ

কাঠমাণ্ডু, ১৭ জানুয়ারি (হি.স.) : সাড়ে ছ’শো ফুট গভীর নদীখাত। সেই নদীখাতও ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। দৃশ্যমানতা একেই কম, তার উপর সূর্যের আলোও সে ভাবে না পৌঁছনোয় উদ্ধারকারীরা হাতড়ে বেড়াচ্ছেন পশ্চিম নেপালের পোখরার সেতি নদীর তীর। প্রসঙ্গত, রবিবার সকালে বিমানকর্মী-সহ ৭২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে নেপালের বিমান। বিমানের ৭০ জনের খোঁজ পাওয়া গেলেও এখনও দু’জন যাত্রী নিখোঁজ। মঙ্গলবার ওই শেষ দুই যাত্রীর খোঁজেই ঘটনাস্থলে ড্রোন নামিয়ে তল্লাশি শুরু করল উদ্ধারকারী দল।

ওই বিমানে যাত্রীদের মধ্যে ৫ ভারতীয়-সহ ছিলেন ১৫ জন বিদেশি। ৬ জন শিশুও ছিল ওই বিমানে। মঙ্গলবার উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনায় মৃত শিশুদের দেহ সম্পূর্ণ পুড়ে গিয়ে থাকতে পারে। সে ক্ষেত্রে তাদের দেহ খুঁজে পেতে সমস্যা হতে পারে।
ইতিমধ্যে দড়ি দিয়ে নদীখাতে নেমে উদ্ধার কাজ চালিয়ে সোমবার আরও দুই যাত্রীর দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তবে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তাই ড্রোন নামিয়ে শেষ দুই নিখোঁজ যাত্রীর তল্লাশি শুরু হয়েছে।

Releated Posts

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top