News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে ইটভাট্টা থেকে নিখোঁজ চৌদ্দ বছরের কিশোর
Image

কৈলাসহরে ইটভাট্টা থেকে নিখোঁজ চৌদ্দ বছরের কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের  ছনতৈল ইউবিআই ইটভাটা থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ হয়েছে৷ এব্যাপারে কৈলাসহর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে৷ কৈলাশহর ছনতৈল ইউবিআই ইটভাটা থেকে ১৪ বছরের এক শ্রমিকের ছেলে নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ জানা যায় যে ছনতৈল ইউবিআই ইটভাটায় বিগত একমাস পূর্বে বিহার রাজ্যের বিনুদ কুমার এবং তার পরিবার কাজের উদ্দেশ্যে কৈলাসহর ছনতৈল  ইউবিআই ইট ভাটায় আসে৷ বিনদ কুমার এবং তার পরিবার বিগত এক মাস ধরে কাজ করছে৷ অভিযোগ গতকাল থেকে বিনদ কুমারের পুত্র সনু কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ বিনদ কুমার সহ ইট ভাটাতে থাকা অন্যান্য শ্রমিকরা গতকাল দিনভর খোঁজাখুজি করার পরও সনু কুমারের কোন হদিস না পেয়ে আজ এক প্রকার বাধ্য হয়ে সকাল ১১ টা নাগাদ ছনতৈল ইট ভাটার মালিকের সহযোগিতায় সনু কুমারের পিতা বিনদ কুমার কৈলাসহর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন৷ পাশাপাশি উনার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন৷

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top