News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেঘালয়ে উদ্ধার প্রায় ৭০ লক্ষ টাকার হেরোইন, গ্রেফতার দুই
Image

মেঘালয়ে উদ্ধার প্রায় ৭০ লক্ষ টাকার হেরোইন, গ্রেফতার দুই

শিলং, ১৫ জানুয়ারি (হি.স.) : মেঘালয়ে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৭০ লক্ষ টাকার হেরোইন। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই মাদক কারবারিকে।

আজ রবিবার সকাল দশটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এই খবর জানিয়েছেন। ধৃত দুই পাচারকারী এবং হেরোইনের ছবি সহ টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, মাদক পাচারের বিরুদ্ধে মেঘালয় পুলিশ আরেকবার সাফল্য অর্জন করেছে। শনিবার রাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমে পূর্ব খাসিপাহাড় জেলা পুলিশের একটি দল দুই মাদক পাচারকারীর হেফাজত থেকে ৭০ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে। এগুলি ১০টি সাবানের কেসে করে পাচার করছিল দুই মাদক কারবারি। এদের গ্রেফতারের পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত সুইফট ডিজায়ার গাড়ি এবং দুটি সিম ভরতি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে পুলিশ, জানান মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

Releated Posts

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026

অপারেশন সিঁদুরের প্রভাব: ভারতের বিরুদ্ধে ‘গোপন ও অস্বীকারযোগ্য’ সন্ত্রাস কৌশলে পাকিস্তান

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কৌশলে ফের বড়সড় পরিবর্তন আনছে পাকিস্তান। ‘অপারেশন সিঁদুর’-এর পর সরাসরি পাকিস্তান-ভিত্তিক…

ByByNews Desk Sep 5, 2026

খাড়্গের সফরের পর ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান: উত্তরাখণ্ডে তদন্তের জন্য জিরো এফআইআর পাঠাবে কর্নাটক পুলিশ

বেঙ্গালুরু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের উত্তরাখণ্ড সফরের পর একটি জনসাধারণের মাঠে ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান করার…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top