News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবসরপ্রাপ্ত হোমগার্ডদের পেনশন বৃদ্ধি করায় সরকারকে ধন্যবাদ পেনশনার সংঘের
Image

অবসরপ্রাপ্ত হোমগার্ডদের পেনশন বৃদ্ধি করায় সরকারকে ধন্যবাদ পেনশনার সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ ত্রিপুরা রাজ্যের অবসরপ্রাপ্ত হোম গার্ডদের পেনশন বৃদ্ধি করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাল ত্রিপুরা সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার সংঘ৷ বৃহস্পতিবার ত্রিপুরা সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার সংঘের পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ এই সাংবাদিক সম্মেলনে সংঘের সভাপতি রনজিৎ দে জানান ত্রিপুরা রাজ্যের অবসরপ্রাপ্ত হোম গার্ডরা দীর্ঘদিন ধরে প্রতি মাসে ৭৫০ টাকা করে পেনশন পেয়ে আসছে৷ এই টাকা দিয়ে কোনক্রমে তারা দিনযাপন করছে৷ এইটা একটা নজীর বিহীন ঘটনা৷ মন্ত্রীসভার বৈঠকে  রাজ্যের অবসরপ্রাপ্ত হোম গার্ডদের পেনশন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে দেখা হবে৷ সেই আশ্বাস মোতাবেক পরবর্তী মন্ত্রীসভার বৈঠকে রাজ্যের অবসরপ্রাপ্ত হোম গার্ডদের পেনশন ৭৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২৫০০ টাকা করা হয়েছে৷ তাই এইদিন ত্রিপুরা সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার সংঘের পক্ষ থেকে সংঘের সভাপতি রনজিৎ দে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান৷

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top