News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত বিবেকানন্দের জন্মদিন
Image

যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত বিবেকানন্দের জন্মদিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন রাজ্যেও জাতীয় যুব দিবস হিসাবে সরকারি বেসরকারি উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষে বিবেক নগর রামকৃষ্ণ মিশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷  স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন উপলক্ষে রাজ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সরকারি এবং বেসরকারি উদ্যোগে স্বামীজীর জন্ম দিবস জাতীয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষে বিবেকনগরে রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ আয়োজিত অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের সম্পাদক ছাড়াও আগরতলা পুর নিগমের মেয়র দীপক  মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন৷ এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন স্বামীজি যুব সমাজের পথের দিশারী হিসেবে পরিগণিত হয়েছেন৷ স্বামীজীর চিন্তা ধারাকে পাথেয় করেই যুবসমাজ এগিয়ে চলেছে৷ তিনি ছিলেন একজন অন্যতম দেশপ্রেমিক৷ তার দিশাতেই আমাদের দেশ এগিয়ে চলেছে৷ স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় দেশ এগিয়ে চলায় পৃথিবীর মধ্যে ভারত অন্যতম রাষ্ট্রে পরিণত হয়েছে৷ যুবসমাজকে বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ মেয়র বলেন স্বামী বিবেকানন্দ গোটা বিশ্বেই প্রাসঙ্গিক৷ আমাদের সমাজ ব্যবস্থায় বিবেকানন্দের চিন্তাধারার যত বিস্তার ঘটানো যাবে ততই সমাজ, দেশ ও রাজ্য এগিয়ে  যাবে বলেও অভিমত ব্যক্ত করেছেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার৷

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top