News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৯ জানুয়ারি তেলেঙ্গানায় সফর প্রধানমন্ত্রীর, বন্দে ভারতের সূচনা-সহ রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Image

১৯ জানুয়ারি তেলেঙ্গানায় সফর প্রধানমন্ত্রীর, বন্দে ভারতের সূচনা-সহ রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): আগামী ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার তেলেঙ্গানা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন হায়দরাবাদে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী, দেশকে উৎসর্গ করবেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। সেকেন্দ্রাবাদ স্টেশনে অষ্টম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের উন্নয়নের জন্য প্রায় ৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভূমিপুজো করবেন তিনি।

সেকেন্দ্রাবাদ এবং মাহবুব নগরের মধ্যে ১৪০০ কোটি টাকারও বেশি ব্যয়ে ৮৫ কিলোমিটার রেলপথ ডাবলিং লাইন উৎসর্গ করবেন। ১৮৫০ কোটি টাকা মূল্যের প্রায় ১৫০ কিলোমিটারের তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের সম্প্রসারণ কাজের ভূমিপুজো করবেন। এছাড়াও কাজিপেটে ৫২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেল পর্যায়ক্রমিক ওভারহলিং ওয়ার্কশপের ভূমিপুজো করা হবে ওই দিন। এখানেই শেষ নয়, আইআইটি, হায়দরাবাদের ২,৫০০ কোটি টাকারও বেশি ব্যয়ে অনুমোদিত একাডেমিক, গবেষণা ও হোস্টেল ভবনগুলি দেশের উদ্দেশে উৎসর্গ করবেন। পরে প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জনসভায় অংশ নেবেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top