News Flash

Image

ভয়াবহ অগ্নিকাণ্ড গুরুগ্রামের বস্তিতে

গুরুগ্রাম, ৯ জানুয়ারি (হি.স.) : হরিয়ানার গুরুগ্রামের বস্তিতে ভয়াবহ আগুন । গুরুগ্রামের ৪৯ নম্বর সেক্টরের কাছে ঘাসৌলা গ্রামে এই আগুন লেগেছে। জানা গিয়েছে, এই বস্তিতে বেশিরভাগ বাঙালি শ্রমিকদেরই বাস বলে জানা গিয়েছে। অগিঙ্কান্ডে প্রায় ৪০০টির বেশি কাঁচা বাড়ি পুড়ে গিয়েছে। নিকটবর্তী ৪ টি দমকল কেন্দ্র থেকে দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছিল। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন এতটাই ভয়াবহ ছিল যে বহু দূর-দূরান্ত থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা গিয়েছে। আগুনে বস্তিবাসীদের যাবতীয় মালাপত্র পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।

দমকলের এক কর্তা জানিয়েছেন, এদিন সকাল ১১টা ৫৫ মিনিটে ওই বস্তিতে আগুন লেগেছিল। আগুন নেভানোর জন্য সেক্টর ২৯, উদ্যোগ বিহার, সেক্টর ৩৭ এবং ভীমনগর ফায়ার স্টেশন থেকে ১৪টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে তার আগেই আগুন দ্রুত বস্তিতে ছড়িয়ে পড়েছিল। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বস্তিথাকা একের পর এক বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটতে থাকে। মুহূর্তের মধ্যে ৪০০টি কাঁচা বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। আশেপাশের লোকজনের সহায়তায় জমকল কর্মরা বস্তিবাসীদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে আসে।

প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে একই বস্তিতে আগুন লেগে বহু মানুষের ক্ষতি হয়েছিল। মাত্র কয়েক একর জায়গায় হাজারের বেশি কাঁচা বাড়ি থাকায় এই অঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top