News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরো পোল ভায়োলেন্সের উপর কল্যাণপুরে সেমিনার করল মহকুমা প্রশাসন
Image

জিরো পোল ভায়োলেন্সের উপর কল্যাণপুরে সেমিনার করল মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৯ জানুয়ারী৷৷ কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ এবং উৎসবের মেজাজে ভোট করার লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে জিরো পোল বায়োলেন্সকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়৷আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কল্যাণপুরে চালু জিরো ভায়োলেন্স মিশন ৯২৯৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুটাররা সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে ’’জিরো পোল ভায়োলেন্স মিশন ৯২৯’’চালু করেছেন রিটার্নিং অফিসার তথা তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী৷ এ বিষয়ে সোমবার কল্যানপুর লোটাস কমিউনিটি হলে সব রাজনৈতিক দলদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়৷ অংশ নেন বিএলওরাও৷ বিভিন্ন দল যেমন বিজেপি, সিপিআইএম, কংগ্রেস তিপরামতা দলের নেতাকর্মীরা অংশ নেন৷ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এই সভাতে বক্তব্য রাখেন মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অভিজিৎ চক্রবর্তী, কল্যাণপুর ব্লকের বিডিও তরুণ কান্তি সরকার, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা, আইটিবিপি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হেমন্ত শর্মা৷ উপস্থিত ছিলেন দুই ডিসিএম অঞ্জন দাস এবং শ্রাবণী রায়৷ মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অভিজিৎ চক্রবর্তীর বক্তব্য রাখতে গিয়ে বলেন, আপনাদের সকলের সহযোগিতায় আগামী নির্বাচনে জিরো পোল ভায়োলেন্স একটা নজির সৃষ্টি করতে চাই৷ আমাদের রাজ্যে সহ বিভিন্ন রাজ্যে নির্বাচন নিয়ে বিভিন্ন সমস্যার অশান্তির সৃষ্টি হয়৷ সেই কারণে নির্বাচন কমিশন জিরো পোল ভায়োলেন্স মিশন ৯২৯ চালু করেছেন৷

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top