News Flash

Image

কালিয়াচকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ধৃত ১

কালিয়াচক, ৪ জানুয়ারি (হি. স.) : বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নাজিম আখতার। বাড়ি কালিয়াচকের মোজমপুর গ্রাম পঞ্চায়েতের পিরোজপুর গ্রামে। মোজমপুরে ওই যুবকের বাড়িতে হানা দিয়ে ৪ কেজি ২০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকারও বেশি। বিভিন্ন জায়গা থেকে কারবারিরা নাজিমের কাছ থেকে ব্রাউন সুগার কিনে নিয়ে গিয়ে বিক্রি করত। ব্রাউন সুগারের ডিলার হিসেবে পরিচিত ছিল সে। নাজিম ছাড়াও তার শ্বশুর বড় ডিলার ছিল। ব্রাউন সুগার পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে সে। বর্তমানে সে বালুরঘাট জেলে বন্দি রয়েছে। ধৃতকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। অন্যদিকে, জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় আরেকটি অভিযানে ব্রাউন সুগার তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়। তবে সেখানে কাউকে গ্রেফতার করা যায়নি। কারখানাটি কে বা কারা চালাত সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

নিট প্রশ্নফাঁস আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হয়রানির অভিযোগ সিজেপির, নতুন আন্দোলনের হুঁশিয়ারি

জয়পুর, ২৮ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের রাজস্থান পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে…

ByByNews Desk Jul 28, 2026

সংসদকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের কথা শুনতে হবে: শশী থারুর

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের চার বক্তা, থাকছেন রাহুল-প্রিয়ঙ্কা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বড় অস্ত্র, বললেন ভারতীয়-মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ দত্তাত্রেয়ুডু নোরি

ওয়াশিংটন, ২৮ জুলাই (আইএএনএস): হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার ব্যাপক প্রয়োগের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জরায়ুমুখের…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top