News Flash

Image

গৌরীপুরে উদ্ধার চারটি চোরাই গরু

ধুবড়ি (অসম), ৪ জানুয়ারি (হি.স.) : ধুবড়ি জেলার গৌরীপুর থানার ওসি ঋতুজ্যোতি নাথ, টাউন দারোগা কপিল দাসের নেতৃত্বে একের পর এক অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, জেল হাজতে প্রেরণ করলেও কিছুতেই যেন বন্ধ হচ্ছে না অসামাজিক কার্যকলাপ।

দীর্ঘদিন থেকে গৌরীপুরে মদ, জুয়া, তির, গাঁজা, গবাদি পশু পাচার এবং ড্রাগসের রমরমা ব্যবসা চলে আসছে। পুলিশ যতই কঠোর হচ্ছে, ততই যেন বাড়তে চলেছে অসামাজিক কার্যকলাপ।

গতকাল মঙ্গলবার রাতে গৌরীপুর পুলিশ থানার অন্তর্গত গেরামারি প্রথম খণ্ডের নাওয়ারচরের গ্রাম রক্ষী বাহিনী চারটি চোরাই বলদ (গরু) আটক করে। জানা গেছে, রাতে পাহারা দেওয়ার সময় গ্রামরক্ষী বাহিনীর দল গরু চোরের দলের পিছু ধাওয়া করে চারটি বলদ ফেলে পালিয়ে যায়। এর পর খবর দেওয়া হয় গৌরীপুর থানায়। খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃত বদলগুলি থানায় নিয়ে যায়।

Releated Posts

ভবিষ্যৎ উপযোগী শ্রেণিকক্ষ গড়বে এআই, পড়ুয়াদের ঝরে পড়ার ঝুঁকিও চিহ্নিত করবে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে অসমের স্কুলশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও পড়ুয়াকেন্দ্রিক করে…

ByByNews Desk Aug 18, 2026

মিজোরামে ১২.০৯ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

আইজল, ১৮ আগস্ট (আইএএনএস): মিজোরামের সাইতুয়াল জেলায় পৃথক দুটি যৌথ অভিযানে প্রায় ১২.০৯ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার…

ByByNews Desk Aug 18, 2026

মণিপুরে বড় সাফল্য, ৬ জঙ্গি ও ৬ মাদক পাচারকারী গ্রেফতার; উদ্ধার অস্ত্র ও মাদক

ইম্ফল, ১৭ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় একাধিক যৌথ অভিযানে ছয় জঙ্গি ও ছয় মাদক…

ByByNews Desk Aug 17, 2026

অসমে ১,০০০ কৃষককে ১ লক্ষ টাকা করে পুরস্কার, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): অসমে প্রগতিশীল ও শিক্ষিত কৃষকদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top