News Flash

  • Home
  • প্রধান খবর
  • ”দুর্নীতি, ক্ষোভ ঢাকতে আইওয়াশ”, তৃণমূলের নতুন অ্যাপের সূচনাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
Image

”দুর্নীতি, ক্ষোভ ঢাকতে আইওয়াশ”, তৃণমূলের নতুন অ্যাপের সূচনাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২ জানুয়ারি (হি. স.): বছরের শুরুতেই নয়া কর্মসূচি এবং নয়া অ্যাপ নিয়ে ঘোষণা করল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে এদিন দিদির সুরক্ষাকবচ কর্মসূচি এবং দিদির দূত নামক নয়া অ্যাপের সূচনা করা হয়। সেসব নিয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, ”দুর্নীতি, ক্ষোভ ঢাকতে আইওয়াশ” ।

সোমবার শুভেন্দু উলুবেড়িয়ার কর্মিসভা থেকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘দুর্নীতি, ক্ষোভ ঢাকতে আইওয়াশ’। তিনি বলেন, দিদিকে বলো চালু করিয়ে বিধানসভায় ভোট নিয়েছে। যারা আবেদন করেছিল, তারা কেউ ঘরও পায়নি। এই মর্মে তিনি বোঝানোর চেষ্টা করেন, পঞ্চায়েত নির্বাচনের আগে এই সব আইওয়াশ। এমনকি তিনি বলেন, ‘পায়ের থেকে মাটি সরে যাচ্ছে’। এমনকি আবাস যোজনা নিয়ে তৃণমুলের বিরুদ্ধে যে কারচুপির অভিযোগ উঠছে তা নিয়েও তিনি বক্তব্য পেশ করেন। মানুষ আবাস যোজনা নিয়ে যে রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ তা তিনি উল্লেখ করেন।

এদিন মঞ্চ থেকে মমতা বলেন, তারা যখন বিরোধী দলে ছিলেন তখন কিন্তু ধ্বংসাত্মক কিছু তারা করেননি। এই মন্তব্যের পাল্টা উত্তর দিলেন শুভেন্দু। তিনি বলেন, ‘আমরা বিরোধী থাকাকালীন ধ্বংসাত্মক কিছু করিনি। উনি কিছু করেননি? বিরোধী থাকাকালীন ধ্বংসাত্মক রাজনীতি করেছেন মমতাই’। শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘সিএএ নিয়ে হাজারদুয়ারির ট্রেন পুড়িয়েছে কে? সিএএ নিয়ে নবান্নের পাশে ৩৭টি বাস জ্বলেছে, উনি বসে বসে দেখেছেন। উনি এই কাজই করেন’।

Releated Posts

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top