News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অরুণোদয়’-এর সুবিধাপ্রাপক বাছাই-সভায় সরিষা গ্রাম পঞ্চায়েতে মহিলাদের উপচেপড়া ভিড়
Image

অরুণোদয়’-এর সুবিধাপ্রাপক বাছাই-সভায় সরিষা গ্রাম পঞ্চায়েতে মহিলাদের উপচেপড়া ভিড়

করিমগঞ্জ (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জের সরিষা চরাকুড়ি গ্রাম পঞ্চায়েতে ‘অরুণোদয়’ প্রকল্পের সুবিধাপ্রাপকদের বাছাই করতে আয়োজিত সভায় আজ মহিলাদের ভিড় উপচে পড়ে।

শনিবার দুপুর ১২টায় পঞ্চায়েতের অফিস প্রাঙ্গণে গ্রামসভা অনুষ্ঠিত হয়। সভা শুরু হওয়ার আগে থেকেই ঝাঁকে ঝাঁকে অফিস প্রাঙ্গণে উপস্থিত হন মহিলারা।

এ ব্যাপাারে বিস্তারিত তথ্য তুলে ধরেন গ্রাম পঞ্চায়েত (জিপি) সভাপতি মৃণালকান্তি দাস। তিনি জানান, বিধবা, বিবাহ বিচ্ছেদের শিকার মহিলা, অবিবাহিত বয়স্ক মহিলা, বিকলাঙ্গ ও বার্ষিক দু-লক্ষ টাকার নীচে উপার্জনকারী মহিলারাই অরুণোদয় প্রকল্পে সুবিধা পাবেন। সরিষা চরাকুড়ি জিপি সচিব বিপুল রায় বলেন, রাজ্যের মহিলাদের অপরিসীম স্বস্তি দিতে অসম সরকার অরুণোদয় ২.০ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। অসম সরকারের অরুণোদয় আক্ষরিক অর্থে লক্ষাধিক পরিবারের জন্য স্বাবলম্বীতার প্রতি আশার বাতাবরণ সৃষ্টি করেছে। তাই প্রকৃত সুবিধাপ্রাপকদের আবেদন করতে তিনি আহ্বান জানান।

Releated Posts

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026

বরাদ্দ অর্থের শতভাগ ব্যবহার নিশ্চিত করাই বাজেটের অন্যতম লক্ষ্য: অসমের অর্থমন্ত্রী

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): অসম সরকারের আসন্ন বাজেটে বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায়…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top