News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • যাত্রীদের শীতকালীন ভিড় হ্রাস করতে উত্তরপূর্ব সীমান্ত রেলের স্পেশাল ট্রেন
Image

যাত্রীদের শীতকালীন ভিড় হ্রাস করতে উত্তরপূর্ব সীমান্ত রেলের স্পেশাল ট্রেন

গুয়াহাটি, ৩১ ডিসেম্বর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে আগরতলা ও ওখার মধ্যে একটি ট্রিপের জন্য একমুখী স্পেশাল ট্রেন এবং ডিব্রুগড় ও তাম্বারামের মধ্যে দুই ট্রিপের জন্য অন্য আরেকটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

০৫৬৯৮ নম্বর আগরতলা-ওখা ট্রেনটি ২ জানুয়ারি (২০২৩) ৭.০০ ঘণ্টায় আগরতলা থেকে রওয়ানা দিয়ে ৫ জানুয়ারি ১৬.০০ ঘণ্টায় ওখা পৌঁছবে। এই স্পেশাল ট্রেনে দুটি এসি-৩ টিয়ার, ১৫টি স্লিপার ক্লাস এবং দুটি লাগেজ কাম গার্ড ভ্যান কোচ থাকবে।

০৫৯২৪ নম্বর ডিব্রুগড়-তাম্বারাম স্পেশাল ট্রেনটি ৫ এবং ১৯ জানুয়ারি (২০২৩) ১৯.২৫ ঘণ্টায় ডিব্রুগড় থেকে রওয়ানা দিয়ে যথাক্রমে ৮ এবং ২২ জানুয়ারি ৫.৪৫ ঘণ্টায় তাম্বারাম পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৫৯২৩ নম্বর তাম্বারাম-ডিব্রুগড় স্পেশাল ট্রেনটি ১২ এূং ২৬ জানুয়ারি ১০.৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে যথাক্রমে ১৪ এবং ২৮ জানুয়ারি ২০.৫০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় স্পেশাল ট্রেনটি শিমলুগুড়ি জংশন, ডিমাপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, বর্ধমান, খড়গপুর জংশন, ভুবনেশ্বর, বিশাখাপট্টনম, বিজয়ওয়াড়া জংশন, চেন্নাই এগমোর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে চলাচল করবে। এই স্পেশাল ট্রেনে একটি এসি ২-টিয়ার, ছয়টি এসি ৩-টিয়ার, দশটি স্লিপার ক্লাস, দুটি জেনারেল কোচ ও দুটি লাগেজ কাম জেনারেটর ব্রেক ভ্যান সহ মোট ২১টি কোচ থাকবে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top