News Flash

  • Home
  • দেশ
  • নিমতায় অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

নিমতায় অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিমতা, ৩০ ডিসেম্বর (হি. স.) : উত্তর দমদম পুরসভার ২৯নং ওয়ার্ডের নিমতার ওলাইচন্ডিতলা থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ হয়। শুক্রবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এলাকার মনসা বাড়ি বলে পরিচিত অঞ্চলের এক পুকুরে এদিন সকালে একটি দেহ ভাসতে দেখা যায়। এরপরে স্থানীয় কাউন্সিলরকে খবর দেওয়া হয় । তিনি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে পুকুর থেকে দেহ উদ্ধার করে। যদিও মহিলার নাম পরিচয় কিছুই জানা যায়নি এখনো পর্যন্ত ।

স্থানীয় কাউন্সিলারের দাবি ,মহিলা এলাকার বাসিন্দা নন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ। কোথা থেকে ওই মহিলা এলো, মহিলাকে খুন করা হয়েছে নাকি তিনি পুকুরে ডুবে মারা গিয়েছেন গোটা ঘটনা তদন্তে নিমতা থানার পুলিশ। মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ওই মৃত দেহ উদ্ধারের পর দেখতে পেয়েছে মহিলার জিভ বেরিয়ে ছিল।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top